ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

লেবানন আবারও লকডাউন ঘোষণা করলো

প্রকাশিত: ২১ আগস্ট ২০২০, ১১:১৭ পিএম

লেবানন আবারও লকডাউন ঘোষণা করলো
ওয়াসীম আকরাম, লেবানন থেকে করোনাভাইরাস বিস্ময়কর উত্থানের কারণে আগামী ২১ আগষ্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত লেবাননে ফের লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। তবে বিমানবন্দর ও বৈরুত পোর্টের আশে পাশে কিছু অংশ বাদ দিয়ে এই লকডাউন দেয়া হয়।স্বাস্থ্য বিধি মেনে প্রয়োজনীয় কাজে দিনের বেলায় বাইরে বের হবার অনুমতি থাকলেও সন্ধ্যা ৬টা থেকে সকাল ছয়টা পর্যন্ত চলবে কারকিউ। করোনা ভাইরাসটি লেবানন জুড়ে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। ছোট্ট এই লেবাননে প্রতিদিন ৪শ থেকে ৬শ জনের উপরে করোনা রোগী সনাক্ত হচ্ছে। সর্বমোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজারের উপরে। যে কারণে লক ডাউনে ফিরে যেতে বাধ্য হচ্ছে লেবানন সরকার। ইতি পূর্বে গতমাসের শেষের দিকে লকডাউনের সিদ্ধান্ত হলেও ৪ আগস্ট বৈরুত বিস্ফোরণের কারণে লকডাউন তুলেছিলেন লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই সময়ে করোনা ভাইরাসের প্রকোপ আরো বেড়েছে বলে মনে করেন অনেকে। তাই লেবানের এই দূর্সময়ের মধ্যেও সরকার লকডাউনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। ২১ই আগস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত সারা লেবানন জুড়ে শপিং সেন্টার, মল, ক্যাফেটেরিয়া, রেস্তোঁরা, নাইটক্লাব, ইনডোর এবং আউটডোর পুল, জিম, স্পোর্টস ক্লাব, কুর্নিশ ইত্যাদি বন্ধ থাকবে। অন্যদিকে লকডাউন কার্যকর করতে মাঠে থাকবে লেবানন সেনাবাহীনি। অমান্যকারীর বিরুদ্ধে মামলা করার বিধান রেখেই মাঠে নামবেন তারা। সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত লেবাননে লেবাননে ১০৯৫২ জন আক্তান্ত হয়েছে এবং ১১৩ জন মারা গিয়েছে।