ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
ঢাকা ১৮ শ্রাবণ ১৪৩৩, রোববার, ০২ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

লেবাননে নিহত রেমিট্যান্স যোদ্ধা কুমিল্লার আল আমিনের বাড়িতে শোকের মাতম

প্রকাশিত: ১৭ জুলাই ২০২০, ০৩:২৮ পিএম

লেবাননে নিহত রেমিট্যান্স যোদ্ধা কুমিল্লার আল আমিনের বাড়িতে শোকের মাতম
লেবাননে গত ৫দিন ধরে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চলে গেলেন না ফেরার দেশে আল আমিন নামে এক রেমিট্যান্স যোদ্ধা। গতকাল বৃহস্পতিবার ১৬ই জুলাই জাবাল লেবনান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লেবানন প্রবাসী বাংলাদেশি শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল করিম জানান, জীবিকার তাগিদে গত তিন বছর আগে বৈধ ভিসা নিয়ে একটি ক্লিনিং কোম্পানিতে আসেন। তবে সেই কোম্পানিতে অতিরিক্ত কাজের চাপ আর সঠিকভাবে বেতন পরিশোধ না করার কারনে অবৈধ হয়ে পড়েন তিনি।পড়ে একটি বাসা বাড়িতে কেয়ারটেকারের কাজ নেন। নিহত আল আমিন গত রবিবার ওই বাসার ময়লা ফেলার জন্য রাস্তার পাশে থাকা ময়লার ড্রামে ময়লা ফেলতে যাওয়ার সময় রাস্তা পারাপারে সময় দ্রুতঘামী একটি প্রাইভেট কার ধাক্কা দিলে রাস্তার পাশে তিনি ছিটকে পড়ে। আশেপাশে থাকা স্থানীয় নেবানীজরা রেডক্রস কে খবর দিলে তাকে দ্রুত একটি হাসপাতালে প্রেরন করেন। দীর্ঘ ৫দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে এগারটার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা গ্রামের আবদু মিয়ার ছেলে আল আমিন।নিহতের লাশ জাবাল লেবনান হাসপাতালে মর্গে রাখা আছে। সে এক সন্তানের জৈনক ছিলেন। এদিকে তার অকাল মৃত্যুতে সহপাঠী ও পরিবারে শোকের ছায়া নেমে আসে।লেবানন বাংলাদেশ দূতাবাসের প্রতি তার বৃদ্ধ পিতা মাতা আকুল আবেদন করেন,যেই ভাবেই হোক তাদের সন্তানের মরদেহ দেশে প্রেরন করা জন্য।