ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

কৃুয়েত দূতাবাসের বিতর্কিত কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৫০ পিএম

কৃুয়েত দূতাবাসের বিতর্কিত কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কর্মচারী শাহিনের অসৌজন্যমূলক আচরণে আমরা সত্যিই ব্যথিত। দূতাবাসের একজন কর্মচারীর কাছে এ ধরনের ব্যবহার আশা করিনি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামীতে দূতাবাসের কোনো কর্মকর্তা প্রবাসীদের সাথে খারাপ আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বাংলাদেশি রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। কুয়েতের মিসিলায় স্থানান্তরিত নতুন দূতাবাস ভবনে ২ সেপ্টেম্বর গরমে অতিষ্ঠ হয়ে ভবনের প্রথম তলায় মসজিদের সামনে থেকে ওই যুবককে বের হয়ে নিচে অপেক্ষা করতে বললে দু’জনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ওই যুবককে কাগজপত্র ও মোবাইল কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। এ রকম অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। মুহূর্তের মধ্যে ছড়িয়ে বিভিন্ন গ্রুপ পেজে শুরু হয় প্রতিবাদের ঝড়। দূতাবাসের স্টাফরা প্রায় সময় নানা ধরনের অসদাচরণের শিকার হয় বলে অভিযোগ করে প্রবাসীরা। কুয়েত প্রবাসীরা জানান, বিভিন্ন সময় দূতাবাসের কর্মচারীদের বিরুদ্ধে অফিযোগ দিলেও কোনো কাজ হয় না। প্রশাসন কোনো উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় এই ধরনের ঘটনা বারবার পুনরাবৃত্তি ঘটছে প্রবাসীদের সঙ্গে। এ বিষয়ে কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান জানান, সে একজন দূতাবাসে স্টাফ হয়ে প্রবাসীর সাথে এমন আচরণ করতে পারে না। আমরা তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেছি। সম্প্রতি বাংলাদেশ দূতাবাস নতুন জাগায় স্থানান্তরিত হয়েছে। নতুন ভবনের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। সবার প্রতি আমার অনুরোধ বাংলাদেশের ভাবমূর্তি রক্ষা এবং বিদেশের মাটিতে দেশের বদনাম যেন না হয় এ বিষয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানান। দূতাবাসে সেবা নিতে আসা এক প্রবাসী বলেন, ‘আমরা প্রবাসীরা অনেক কষ্ট করি। যখন কোনো কাজে দূতাবাসে আসি দেশে পতাকা দেখলে মনটা আনন্দে ভরে যায়। মনে হয় আমরা আমাদের দেশে এসেছি আমাদের নিজস্ব জাগায় এসেছি। এখানে আসার পর যখন দূতাবাসে কেউ খারাপ ব্যবহার করে তখন অনেক খারাপ লাগে।’ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবাসী অভিযোগ করে বলেন, বিভিন্ন সময় দূতাবাসে স্টাফদের দ্বারা অনৈতিক আচরণের শিকার হতে হয়। কেউ কেউ অভিযোগ করলেও বিচার না পেয়ে কর্মস্থলে ফিরে যান। বিষয়টি প্রবাসী মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন প্রবাসীরা। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর কুয়েতের মিসিলায় স্থানান্তরিত নতুন দূতাবাসের গার্ড শাহিন কবিরের অনৈতিক আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। গরমে অতিষ্ঠ হয়ে দূতাবাসের ভেতরে মসজিদে পানি খেতে যাওয়ায় একজন কুয়েত প্রবাসীর কাগজপত্র ও মোবাইল কেড়ে নেয়া হয় এবং ধাক্কা দিয়ে দূতাবাস থেকে বের করে দেয় ও গায়ে হাত তোলার চেষ্টা করে দূতাবাসের গার্ড শাহিন কবির। পরে ফের তাকে দূতাবাসে এক কর্মকর্তার কক্ষে নিয়ে যাওয়া হয়। বর্তমানে কুয়েত প্রবাসীদের মাঝে এটি এখন টক অব দ্য টাউন।