ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
ঢাকা ১৩ ভাদ্র ১৪৩৩, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সর্বশেষ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন তালিকা, এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী লন্ডনে গোয়াইনঘাট স্পোর্টস ক্লাবের টি-১০, চ্যাম্পিয়ন অলস্টার মক্কায় রেড অ্যালার্ট জারি, ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মালয়েশিয়ায় বিনা খরচে ১০ হাজার কর্মী পাঠাবে সরকার প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি

গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ আগস্ট ২০২৬, ০৩:০০ এএম

গ্রিসে বিচারের মুখে বাংলাদেশ ও মিশরের ২৩ আশ্রয়প্রার্থী

গ্রিসের উত্তরাঞ্চলে একটি অভিবাসী আটককেন্দ্রে পুলিশ ও আশ্রয়প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আটক ২৫ জনের মধ্যে ২৩ জনকে রিমান্ডে নেওয়া হয়েছে। আটক ব্যক্তিরা সবাই বাংলাদেশ ও মিশরের আশ্রয়প্রার্থী।

তাদের বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছে গ্রিসের সংবাদমাধ্যম একাথিমেরিনি

পালানো ও সম্পদ ক্ষতির অভিযোগ

পত্রিকায় লিখেছে, আটক সবার বিরুদ্ধে পালানোর চেষ্টা, পালানো, বিদ্রোহ এবং সম্পদের ক্ষতি করার অভিযোগ আনা হয়েছে।

পুলিশের সঙ্গে গত শনিবার সংঘর্ষের সময় পাঁচজন আহত হয়েছিলেন বলেও লিখেছে পত্রিকাটি। তাদের মধ্যে তিনজন চিকিৎসা শেষে আটককেন্দ্রে ফিরে এলেও দুজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।

আটককেন্দ্রের পরিস্থিতি নিয়ে মানবাধিকার সংস্থার অভিযোগ

মানবাধিকার সংস্থাগুলো দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, ক্লিদি আটককেন্দ্রটিতে ধারণক্ষমতার তুলনায় বেশি আশ্রয়প্রার্থী রয়েছেন এবং সেখানকার পরিস্থিতি মানসম্পন্ন নয়। কেন্দ্রটিতে এর আগেও অস্থিরতা দেখা গেছে।

এদিকে আটককেন্দ্রটির আশপাশের বাসিন্দাদের উদ্বেগের প্রেক্ষিতে সোমবার স্থানীয় কর্তৃপক্ষ আটককেন্দ্রটি বন্ধ করে দিতে একটি রেজ্যলুশন অনুমোদন করেছে।

সংঘর্ষের সময় আটককেন্দ্রে ছিলেন ৪৫০ আশ্রয়প্রার্থী

উল্লেখ্য, শনিবার সংঘর্ষের সময় আটককেন্দ্রটিতে ৪৫০-এর মতো আশ্রয়প্রার্থী ছিলেন, যাদের আশ্রয়ের আবেদন যাচাই-বাছাইয়ের পর্যায়ে রয়েছে। সে সময় পালিয়ে যাওয়া বেশ কয়েকজনকে আবারও আটক করা হয়েছে। বাকিদের সন্ধান অব্যাহত রয়েছে।

সূত্র: ইনফোমাইগ্র্যান্টস