ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
ঢাকা ১০ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক লিবিয়া থেকে যাত্রা, ভূমধ্যসাগরে ৯ দিন পর ১১ বাংলাদেশির মৃত্যু ফ্রান্সের কর বিভাগে সাইবার হামলা, ৬ লাখের বেশি করদাতার তথ্য চুরি

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৭:১৯ এএম

প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান

প্রবাসীদের জন্য নতুন নিয়ম চালু করেছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান। নতুন নিয়ম অনুযায়ী, ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীরা নতুন করে ওয়ার্ক পারমিট পাবেন না। এমনকি পুরোনো ওয়ার্ক পারমিটও নবায়ন করতে পারবেন না। দ্য আরাবিয়ান স্টোরিজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

৬০ বছরের বেশি প্রবাসীদের ওয়ার্ক পারমিট বন্ধ

জানা গেছে, দেশটিতে এখন ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের নতুন করে ওয়ার্ক পারমিট দেওয়া এবং পুরোনো পারমিট নবায়ন বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে ওমানে কাজ করা ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের চাকরি ও দেশটিতে বসবাসের বৈধতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে কয়েকজন প্রবাসীর পারমিট নবায়নের আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটি।

সংবাদমাধ্যম গালফ নিউজ তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, কয়েকজন প্রবাসী অভিযোগ করেছেন যে, গত কয়েক সপ্তাহে নিয়োগদাতাদের করা পারমিট নবায়নের আবেদন প্রত্যাখ্যান করা হয়েছে। বর্তমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে না বলে জানিয়েছেন এ সংশ্লিষ্ট এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

আগের নীতিতে পারমিট নবায়নের সুযোগ ছিল

সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দেশটির এমন সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে কর্মরত এমন অনেক প্রবাসী সমস্যায় পড়তে পারেন, যারা ৬০ বছর বয়স পার হওয়ার পরও বিভিন্ন কাজে যুক্ত আছেন। ২০২২ সালের জানুয়ারিতে চালু করা নিয়মের আওতায় তারা আরও কয়েকবার পারমিট নবায়নের সুযোগ পাবেন বলে প্রত্যাশা করছিলেন।

ওই নীতির মাধ্যমে ৬০ বছর বয়সের পর প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়নের ওপর থাকা আগের বয়সসীমা তুলে নেওয়া হয়েছিল। সে সময় ওমানের শ্রম মন্ত্রণালয় জানিয়েছিল, অভিজ্ঞ কর্মীদের বয়সসীমার পরও ধরে রাখতে বিভিন্ন কোম্পানি বারবার বিশেষ অনুমতি চাইছিল।

পরে দেশটির শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাইদ বাওয়াইন বলেছিলেন, উৎপাদনশীল ও অভিজ্ঞ কর্মীদের ধরে রাখতে নিয়োগদাতাদের আরও সুযোগ দিতেই এই পরিবর্তন আনা হয়েছিল। বিশেষ করে যেসব কোম্পানি ওমানিকরণ বা ‘ওমানাইজেশন’-এর শর্ত পূরণ করেছে এবং যেসব পদ ওমানের নাগরিকদের জন্য সংরক্ষিত নয়, সেসব ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য ছিল।

আগের নীতি থেকে সরে এসেছে ওমান

তবে দ্য অ্যারাবিয়ান স্টোরিজ-এর প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ সিদ্ধান্তের মাধ্যমে কার্যত আগের নীতি থেকে সরে এসেছে দেশটি। এখন ৬০ বছর পার করা প্রবাসী কর্মীদের জন্য ওয়ার্ক পারমিটের আবেদন করলে তা প্রত্যাখ্যান করা হচ্ছে।

এই সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত কয়েকজন প্রবাসী জানিয়েছেন, এতে তাদের চাকরি ও দেশটিতে বৈধভাবে বসবাসের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে যারা পারমিট নিয়মিত নবায়ন করা যাবে—এই ধারণায় ওমানে থেকে গিয়েছিলেন, তাদের মধ্যে উদ্বেগ বেশি দেখা দিয়েছে।

ওমানের ওয়েবসাইটে বয়সসীমার তথ্য নেই

অবশ্য ওমানের শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এখনও ওমানি নয় এমন কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নের সেবা চালু রয়েছে। তবে বর্তমান সেবা-সংক্রান্ত পেজে বয়সসীমা নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।