ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৫ এএম

আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া
ক্রুজ মিসাইল পরীক্ষা পর্যবেক্ষণ করেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূল ঘেঁষে সমুদ্রের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপান। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, রোববার (১৯ এপ্রিল) স্থানীয় সময় ভোর ৬টার দিকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর সিনপো থেকে ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এ ঘটনার পর দক্ষিণ কোরিয়া নজরদারি জোরদার করেছে এবং প্রাপ্ত তথ্য যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে শেয়ার করেছে।

জাপান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলসংলগ্ন সাগরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

পরিস্থিতি পর্যালোচনায় জরুরি নিরাপত্তা বৈঠক আহ্বানের কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক সক্ষমতা দ্রুত বাড়াতে পিয়ংইয়ং সম্প্রতি ঘনঘন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে; এটি তারই সর্বশেষ উদাহরণ।

চলতি বছরে এ নিয়ে সাত দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া; এর মধ্যে এপ্রিল মাসেই চারটি পরীক্ষা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার কিয়ুংনাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিম ইউল-চুল বলেন, “যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের দিকে বেশি মনোযোগ দিচ্ছে, আর এটিকে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক শক্তি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা উন্নয়নের একটি সুযোগ হিসেবে দেখছে।”

রয়টার্স জানায়, এ ধরনের পরীক্ষা উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গৃহীত প্রস্তাবের লঙ্ঘন। তবে জাতিসংঘের নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে পিয়ংইয়ং বরাবরই বলে আসছে, এসব প্রস্তাব তাদের আত্মরক্ষার সার্বভৌম অধিকারকে খর্ব করে।

উত্তর কোরিয়া এমন সময়ে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল, যখন চীন ও যুক্তরাষ্ট্র মে মাসে এক সম্মেলনে বসার প্রস্তুতি নিচ্ছে। ওই সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়া ইস্যু নিয়েও আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি বুধবার বলেছেন, উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র কর্মসূচিতে ‘খুবই গুরুত্বপূর্ণ’ অগ্রগতি অর্জন করেছে এবং ‘সম্ভবত’ একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালু করেছে।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন গত মার্চের শেষ দিকে বলেন, পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে পিয়ংইয়ংয়ের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।

তার ভাষ্য, জাতীয় নিরাপত্তার স্বার্থে ‘আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরোধ’ আরও জোরদার করা প্রয়োজন।