ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বেনিফিটভুক্ত অভিভাবকদের সন্তানরা আর পাবে না প্রি-স্কুলে অগ্রাধিকার বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ইতালিতে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরার স্মারকলিপি ডিসএবিলিটি বেনিফিট কমানোর বিপক্ষে অধিকাংশ ব্রিটিশ, বলছে নতুন জরিপ রাজপ্রাসাদের চিঠিতে ক্ষুব্ধ হ্যারি-মেগান, HRH খেতাব স্থগিতই থাকছে চাপের মুখেও অনড় মিলিব্যান্ড, ইসরাইলি বসতির পণ্যে নিষেধাজ্ঞার পথে যুক্তরাজ্য বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার

যুক্তরাষ্ট্রের সেনাদের আশ্রয় দিলেই হামলা, ইরানের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ০৯:৪৪ পিএম

যুক্তরাষ্ট্রের সেনাদের আশ্রয় দিলেই হামলা, ইরানের হুঁশিয়ারি

ইরানের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের সেনাদের আশ্রয় দিলেই সেই হোটেলগুলোকে হামলার নিশানা করা হবে। উপসাগরীয় দেশ বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের হোটেল মালিকদেরকে এমনই হুঁশিয়ারি দিয়েছে ইরান।


হামলার লক্ষ্যবস্তু ঘোষণা

মার্কিন সামরিক কর্মকর্তারা হোটেলে আশ্রয় পেলে সেই হোটেলগুলো হামলার বৈধ সামরিক নিশানা হবে বলে ইরান সতর্ক করে দিয়েছে। ইরানের আধা সরকারি ফারস বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।


সেনাঘাঁটি ছেড়ে হোটেলে আশ্রয়

খবরে বলা হয়, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটিগুলোর ওপর ইরানের হামলার মুখে সেখান থেকে সরে গিয়ে অস্থায়ী শিবির এবং বিভিন্ন হোটেলে আশ্রয় নিয়েছে মার্কিন সেনারা।


যেখানেই আশ্রয়, সেখানেই হামলা

তারা যেখানেই আশ্রয় নেবে সেইসব স্থানই হামলার নিশানা হবে এবং এমন কর্মকাণ্ড চলতে থাকলে তাৎক্ষণিকভাবে হামলা চালানো হবে বলেও ইরান হুঁশিয়ারি দিয়েছে।


বেসামরিক এলাকাতেও উপস্থিতি

ফারস বার্তা সংস্থার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের সেনারা উপসাগরীয় অঞ্চলজুড়ে বিভিন্ন বেসামরিক এলাকাতে আশ্রয় নিয়েছে।


যেসব স্থানে সেনা উপস্থিতির দাবি

বৈরুতের পুরোনো বিমানবন্দরের কাছে একটি লজিস্টিক ঘাঁটিতে, দামেস্কের রিপাবলিক প্যালেস, ফোর সিজনস হোটেল এবং রিসোর্ট এবং শেরাটন হোটেলগুলোতেও মার্কিন সেনারা উপস্থিত রয়েছে।


সেনা চলাচলের তথ্য

যুক্তরাষ্ট্রের নৌ সেনারা এ সপ্তাহে ইস্তাম্বুল এবং সোফিয়া হয়ে জিবুতি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে চলে গেছে বলেও খবর পাওয়া গেছে।


নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ১৩টি সেনাঘাঁটি গুঁড়িয়ে গেছে। সেই সব ঘাঁটি ছেড়ে সেনাদেরকে অস্থায়ী শিবিরে আশ্রয় নিতে হয়েছে।


হুঁশিয়ারির সময়কাল

সেই প্রতিবেদন প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ওই সেনাদেরকে হামলার নিশানা করার হুঁশিয়ারি দিল ইরান।


ইরানি পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ

এর আগে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেন, উপসাগরীয় দেশগুলোর নাগরিকদের ‘মানব ঢাল’ হিসাবে ব্যবহার করতে শুরু করেছে মার্কিন সেনারা।


হোটেল বুকিং না দেওয়ার আহ্বান

তাই সেনাঘাঁটি ছেড়ে তারা এখন হোটেলসহ বিভিন্ন বেসামরিক স্থান এবং সরকারি দপ্তরেও আশ্রয় নিচ্ছে। আরাকচি ওই অঞ্চলের দেশের হোটেলগুলোকে মার্কিন সেনাদের জন্য বুকিং না দেওয়ার আহ্বান জানান।


পর্যটন খাতে উদ্বেগ

ইরানের হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যের পর্যটন খাতে উদ্বেগ সৃষ্টি হয়েছে। দুবাই, কাতার বা সৌদি আরবের মতো দেশগুলোতে মোতায়েন থাকা মার্কিন সেনাদের একটি বড় অংশই বিভিন্ন বিলাসবহুল হোটেলে অবস্থান করে।


পর্যটকদের নিরাপত্তা ঝুঁকি

ইরানের মার্কিন সেনাদের নিশানা করার হুঁশিয়ারির ফলে সাধারণ পর্যটকদের নিরাপত্তাও ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।