ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদের বক্তব্যে তোলপাড়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬, ১০:৪৮ এএম

২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদের বক্তব্যে তোলপাড়া
বক্তব্য রাখছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

‘ডিপ স্টেট’ থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ওই সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে অন্তর্বর্তী সরকার এই প্রস্তাবে সায় দেয়নি বলেও জানান তিনি। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ আলোচনা সভায় বক্তব্য দেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ। ‘রক্তে ভেজা স্বাধীনতা থেকে সংস্কার ও গণভোট: বাস্তবায়নের রাজনৈতিক কর্তব্য’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ কমিটি।

সভায় আসিফ মাহমুদ বলেন, ‘আমরা যখন সরকারের দায়িত্বে ছিলাম, শুরুর দিকে আমাদেরকে বিভিন্ন শক্তিশালী ইনস্টিটিউশন, শক্তিশালী যাদেরকে আসলে “ডিপ স্টেট” বলা হয়, তাদের থেকে আমাদেরকে অফার করা হয়েছিল যে আপনারা শেখ হাসিনার যে মেয়াদ আছে ২০২৯ সাল পর্যন্ত, সেটা শেষ করেন। আপনারা শেষ করেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করি।’

‘ডিপ স্টেট’ (Deep State) বলতে বোঝায়—রাষ্ট্রের আনুষ্ঠানিক নির্বাচিত সরকার বা রাজনৈতিক নেতৃত্বের বাইরে এমন এক শক্তিশালী গোপন বা আধা-গোপন প্রভাবশালী নেটওয়ার্ক, যারা পর্দার আড়াল থেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও নীতিনির্ধারণে প্রভাব ফেলে। বাংলাদেশের রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ‘ডিপ স্টেট’ এর মাধ্যমে প্রভাব বিস্তার করে বলে বিভিন্ন সময় আলোচিত হয়েছে। ২০২৪ সালের ক্ষমতা পরিবর্তনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র ভূমিকা রেখেছে বলে আলোচিত হচ্ছে। এই অবস্থায় ২০২৪ সালে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া একজন ব্যক্তির এই স্বীকারোক্তি নানা আলোচনার জন্ম দিয়েছে।

সাবেক এই উপদেষ্টা বলেন, ‘তাদের (ডিপ স্টেট) সার্টেইন কিছু শর্ত ছিল যে তাদেরকে কিছু কিছু জায়গায় ফ্যাসিলিটেটেড করা এবং তারা পুরা রোডম্যাপও করে নিয়ে আসছিল যে বিএনপির নেতাদের তো সাজা আছে। তো সাজা থাকলে সাধারণভাবে নির্বাচন দিলেও তারা নির্বাচন করতে পারবে না। তো তাদের সাজাগুলো ইয়ে না করে আদালতের মাধ্যমে এগুলো লেংদি (দীর্ঘায়িত) করে আপনারা তো জানেন সেটা কীভাবে করা যায়। আদালতের ডেট ঘুরিয়ে ঘুরিয়ে...তারেক রহমানের নিজের নামেও সাজা ছিল। সে যদি সাজাপ্রাপ্ত অবস্থায় থাকত, নির্বাচন হলেও তিনি বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেন না।’

কীভাবে ক্ষমতায় থাকা যায়, সেই কৌশল সাজিয়ে দেওয়া হয়েছিল বলে জানান আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘তাদের সাথে একধরনের নেগোসিয়েশন, সমঝোতার ভিত্তিতে। আমরা কিন্তু সেটাতে সায় দেইনি। আমরা সব সময় গণতন্ত্রকেই সামনে রেখেছি এবং সেটার প্রতি কমিটমেন্ট লাস্ট সরকারের ছিল বলেই নির্বাচনটা হয়েছে এবং আমাদের ছিল বলেই আমরা ইভেন নির্বাচনকে, নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সে জন্য নিজেরা আগবাড়িয়ে পদত্যাগ করে চলে এসেছি।’
আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আরও বলেন, অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা ব্যক্তি বিএনপি সরকারের মন্ত্রী হিসেবে আছেন। সুতরাং এটা বোঝা যায় যে তারা এই নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ডকে’ (সবার জন্য সমান সুযোগ) আসলে ক্ষতিগ্রস্ত করেছে। যাদেরকে তারা (বিএনপি সরকার) এখন পুরস্কৃত করল, তাদেরকে ব্যবহার করেছে।

বিএনপি সরকারের উদ্দেশে এনসিপি মুখপাত্র বলেন, ‘আপনারা ক্ষমতায় আসার পরেই এই নির্বাচনের প্রেক্ষাপট যে কারণে তৈরি হলো জুলাই এবং জুলাই সনদ সেটাকেই একধরনের ভায়োলেট (লঙ্ঘন) করা শুরু করলেন এবং সেটাকে চ্যালেঞ্জ করা শুরু করলেন এবং আপনারা ভুলে গেলেন যে আসলে বিগত সময়ে যারাই এই ধরনের গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের কী পরিণত হয়েছে।’

আলোচনা সভায় আরও বক্তব্য দেন এনসিপি নেতা সারোয়ার তুষার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম প্রমুখ।