ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ২৪ ভাদ্র ১৪৩৩, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সর্বশেষ
বাংলাদেশে গরুর মাংস খেয়ে কলকাতায় তোপের মুখে স্বনামধন্য অভিনেতা ইতালিতে বছরে ১০ হাজার বাংলাদেশির বৈধ কর্মসংস্থানের সুযোগ অধরাই রয়ে গেল স্বপ্ন, কফিনে ফিরছে ইতালি প্রবাসীর লাশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সিলেটের দুই প্রবাসীর মৃত্যু কুয়েতে নাগরিকত্ব হারানো ব্যক্তিদের জন্য ১০ বছর মেয়াদি আবাসনের নতুন সুযোগ যুক্তরাজ্যকে সেন্সরশিপের হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের, বিবিসি-আইটিভি ইস্যুতে আপত্তি ভেনিসে অভিনেত্রী বাঁধনকে হেনস্তার অভিযোগ, আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে হামলার দাবি ইতালিতে সাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই বাংলাদেশি তরুণের, কমিউনিটিতে শোকের ছায়া একনেকে উঠছে এমআরটি-৫ দক্ষিণাঞ্চলীয় রুট, ব্যয় ৪৫ হাজার কোটি টাকা ছেলে যুবরাজ শেখ হামদানের ২০ বছর পূর্তিতে আবেগঘন চিঠি লিখলেন বাবা শেখ মোহাম্মদ সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের ই-পাসপোর্টে নতুন নির্দেশনা ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানো, লাইভ মনিটরিং স্ক্রিন স্থাপনের নির্দেশ বিমানমন্ত্রীর সৌদিতে ধরপাকড়ের মধ্যে বৈধতা ধরে রাখতে প্রবাসী বাংলাদেশিদের কী করণীয় আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি হবেন শেখ সেলিম: দ্য ওয়ালকে শেখ হাসিনা পাতায়ায় মার্কিন রণতরী ভেড়ার আগে যৌনকর্মী ঠেকাতে পুলিশি অভিযান ফ্রান্সে গ্যাস বিস্ফোরণ, বাংলাদেশি শিশু নিহত কানাডায় নির্মিত হচ্ছে বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’ সৌদি আরবে ধরপাকড়: আটক ১৪ হাজারের মধ্যে ১২ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত ভিসাহীন বাংলাদেশিদের মালয়েশিয়া ছাড়তে বললো হাই কমিশন রানওয়ে থেকে ছিটকে পড়ল অ্যামাজনের বিমান: মায়ামিতে প্রাণ গেল ৫ জনের কেপ ভার্দেতে স্কুল বাস খাদে পড়ে নিহত অন্তত ২৫ শিক্ষার্থী, জাতীয় শোক ঘোষণা ইংলিশ চ্যানেলে একটি ডিঙি নৌকা থেকে উদ্ধার প্রায় ১৪০ অভিবাসী ‘সোশ্যাল মিডিয়ায় যা মনে আসে তা-ই লিখবেন না’: তরুণদের সতর্ক হওয়ার পরামর্শ ব্রিটিশ এমপির গাজার ধ্বংস হওয়া পয়ঃনিষ্কাশন, ইসরায়েলে এখন পানির সংকট- প্রকৃতির নির্মম প্রতিশোধ সিলেট-ইস্তাম্বুল সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ, ইউরোপযাত্রায় খুলছে নতুন সম্ভাবনার দুয়ার ইতালির নাপোলিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের তরুণ শরিফুলের মৃত্যু মাদক মামলায় মিশরীয় উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ্ড সিলেটে পাঁচ দিনে ১১ লাশ, নেপথ্যে কী কারণ? মেয়ের বিয়ের টাকা নিয়ে বাড়ি ফেরা হলো না ইসমাইলের, বনানীতে মিলল মরদেহ প্যারিসে বাংলাদেশিদের ড্রাইভিং শেখাবে ‘ফ্রেঞ্চ অ্যাকাডেমি’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'গণহত্যাকারী' বলে এফবিতে পোস্ট: হাজতবাসে শিলচরের প্রভাষক

প্রকাশিত: ০২ মার্চ ২০২০, ০৭:২৮ পিএম

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে 'গণহত্যাকারী' বলে এফবিতে পোস্ট: হাজতবাসে শিলচরের প্রভাষক
হাজতবাসে মুক্তির প্রহর গুণছেন শিলচরের গুরুচরণ কলেজের পদার্থবিদ্যার তরুণ প্রভাষক সৌরদীপ সেনগুপ্ত। গত শুক্রবার দিল্লির নৃশংসতার বিরুদ্ধে এফবিতে তিনি একটি দীর্ঘ পোস্ট লিখে হিন্দুত্ববাদীদের কঠোর নিন্দা জানানোর পাশাপাশি সনাতন ধর্ম নিয়েও কিছু 'আপত্তিকর' মন্তব্য করেন। এখানেই তিনি থেমে যাননি। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে "গণহত্যাকারী" বলে তিনি আখ্যায়িত করেন। বলেন, দেশবাসী একজন গণহত্যাকারীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত করেছেন। উল্লেখ্য, মোদি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০২ সালে মুসলিম নিধনযজ্ঞ সংঘটিত হয় এবং সেই নিধনযজ্ঞে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির প্রচ্ছন্ন মদত ছিল বলে দেশের মিডিয়া ব্যক্তিত্ব, রাজনীতিক, সমাজসেবীসহ অনেকেই মনে করেন। সেই সময় হাজারের অধিক মুসলমানকে নৃশংসভাবে হত্যা করা হয় সরকারি অবিমৃশ্যকারিতায়। রেশন কার্ড দেখে দেখে মুসলিমদের শত শত বাড়ি, মসজিদ, মাদ্রাসা, স্কুল ইত্যাদি পুড়িয়ে ফেলে হিন্দুত্ববাদীরা। গুরুচরণ কলেজের পদার্থবিদ্যার খণ্ডকালীন প্রভাষক সৌরদীপ সেনগুপ্ত গুজরাট ও দিল্লির নৃশংস হত্যাকাণ্ড নিয়ে মোদি সরকার তথা হিন্দুত্ববাদীদের দোষারূপ করেন তাঁর এফবি পোস্টে। এতে ব্যাপক চটে যান তাঁরই কলেজের একাংশ ছাত্রসহ আরএসএস ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের কর্মকর্তারা। তারা তৎক্ষণাৎ শিলচর সদর থানায় ইন্ডিয়ান প্যানেল কোডের বিভিন্ন ধারায় উক্ত প্রভাষকের বিরুদ্ধে এজাহার দাখিল করে ও তাঁকে গ্রেফতারের দাবি জানায়। কলেজের গেটে বিক্ষোভ দেখাতে থাকে।অবস্থা বেগতিক দেখে সৌরদীপ সেনগুপ্ত পোস্টটি ডিলিট করার পাশাপাশি ক্ষমা চেয়ে নেন। কিন্তু বিক্ষোভকারী হিন্দুত্ববাদীরা তাতে ক্ষান্ত হয়নি। সৌরদীপের বাড়িতে এসে তাঁর মাকে অবরুদ্ধ করে রাখে। মা'র অবরুদ্ধ হওয়ার খবর শুনে তিনি বাড়িতে এলে রাস্তায় তাঁকেও অবরুদ্ধ করে অপদস্থ করে বিক্ষোভকারীরা। খবর শুনে পুলিশও আসে এবং তাঁকে গ্রেফতার করে সদর থানায় নিয়ে যায়। শনিবার আদালত তাঁকে দু দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ প্রদান করে। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর মুক্তির খবর পাওয়া যায়নি। এদিকে, হিন্দুত্ববাদীরা সৌরদীপের ঘরে গিয়ে কোথাও দেবদেবীর ছবি দেখতে না-পেয়ে আবার ক্ষুব্ধ হয়ে পড়ে। তারা জানতে চায়, সৌরদীপের পরিবার কেমন ধরনের হিন্দু, যাদের ঘরে দেবদেবীর ছবি পর্যন্ত নেই! উল্লেখ্য, সৌরদীপ কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক ও দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে মাস সাতেক ধরে শিলচরের গুরুচরণ কলেজে খণ্ডকালীন প্রভাষক হিসেবে কর্মরত। গতকাল শিলচরের কতিপয় মুক্তমনা ব্যক্তি সৌরদীপের ইটখলার বাড়িতে গিয়ে তাঁর পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। উক্ত অভাবনীয় ঘটনায় সুশীল সমাজে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ করা যাচ্ছে। অনেকে পোস্টটি ডিলিট করে ক্ষমা চাওয়ার পরও পুলিশি হয়রানির তীব্র নিন্দা জানিয়েছেন।