ঢাকা ২৫ মাঘ ১৪৩২, রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২৫ মাঘ ১৪৩২, রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
কারাবন্দি অবস্থায় মারা গেলেন আওয়ামী লীগ নেতা রমেশ চন্দ্র সেন রটারডাম উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশি সিনেমা ‌‘মাস্টার’ বিএনপির সময়ে দুর্নীতিতে ‘চ্যাম্পিয়ন’: নির্বাচনি ইশতেহারে ব্যাখ্যা ও প্রতিশ্রুতি দিলেন তারেক হোয়াইটচ্যাপেল স্পোর্টস সেন্টারে উদ্বোধন হলো নতুন সৌনা লন্ডন বাংলা প্রেস ক্লাবের নতুন কমিটির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ রমজানে অফিস সময় নির্ধারণ ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন

গণহত্যা দিবস পালন করছে বাংলাদেশ দূতাবাস গ্রীস

প্রকাশিত: ২৬ মার্চ ২০২১, ০৪:৩০ এএম

গণহত্যা দিবস পালন করছে বাংলাদেশ দূতাবাস গ্রীস
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গ্রিসের এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস ২৫শে মার্চ গণহত্যা দিবস পালন করেছে । পবিত্র ধর্ম গ্রন্থসমূহ থেকে পাঠ, জাতির পিতা ও তার পরিবারের শহিদদের, ৭১-এ গণহত্যার শিকার ৩০ লাখ বাংলাদেশি ও মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের জন্য দোয়া ও তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত কর্মসূচির সূচনা হয় । এরপর, দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করা হয় । ১৯৭১-এর বর্বর গণহত্যার উপর প্রামাণ্যচিত্র প্রদর্শনের পর গণহত্যা দিবসের উপর বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় বক্তারা ১৯৭১-এ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের শিকার লক্ষ লক্ষ নিরীহ বাংলাদেশিদের স্মরণ করে তাদের রুহের মাগফেরাত কামনা করেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন । এ সময় তারা পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আলবদর, আলশামস কর্তৃক পরিচালিত ইতিহাসের জঘন্যতম গণহত্যার নিন্দা জানান এবং এই দিনকে গণহত্যা দিবস ঘোষণার জন্য সরকারকে ধন্যবাদ জানান । তারা বিশ্ববাসীকে এ গণহত্যা বিষয়ে অবহিত করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এই গণহত্যাকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান । গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ গণহত্যা দিবসে সকল শহিদদের জন্য শান্তি কামনা ও শ্রদ্ধা জানিয়ে বলেন, ২৫ মার্চ কালোরাতে শুরু হওয়া অপারেশন সার্চলাইটের নামে পাকিস্তানি হানাদার বাহিনী পরিচালিত গণহত্যায় শহিদ হয়েছিল ৩০ লাখ বাংলাদেশি । মানব জাতির ইতিহাসে ভয়ংকর ও ঘৃণ্যতম এই গণহত্যা বাঙ্গালি জাতির অন্যতম বেদনা ও শোকের বিষয় । এই শোককে পেছনে ফেলে ৭১-এর রণাঙ্গনে বাঙ্গালি পাকিস্তানের সুসজ্জিত হানাদার বাহিনীকে পরাজিত করেছে । তিনি বলেন, শোককে শক্তিতে রুপান্তরিত করে বাংলাদেশিরা আজ বিশ্ব দরবারে নিজেদের প্রতিষ্ঠিত করেছে । তাই, তিনি প্রবাসীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একযোগে দেশ গড়ার কাজে এগিয়ে আসার আহবান জানান । বিশ্বব্যাপী কোভিড- ১৯ মহামারী নতুন করে ছড়িয়ে পড়ায় এবং গ্রিক সরকারের আরোপিত হার্ড লকডাউন ব্যবস্থার কারণে গণহত্যা দিবসের কার্যক্রম সীমিত পরিসরে এবং দূতাবাস পরিবারের সদস্যদের অংশগ্রহণে আয়োজন করা হয় ।