ঢাকা ২১ মাঘ ১৪৩২, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা ২১ মাঘ ১৪৩২, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬
সর্বশেষ
ধানের শীষের প্রচারণায় আ’লীগের সাবেক প্রতিমন্ত্রীর স্ত্রী র‍্যাবের নাম বদলে দিচ্ছে সরকার, নতুন নাম জানালো বিএনপির ‘শাঁখের করাত’ ৯২ বিদ্রোহী প্রার্থী বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে ক্যান্সার সচেতনতা সেমিনার অনুষ্ঠিত বিমানের এমডি স্ত্রীসহ গ্রেপ্তার, আদালতের নির্দেশে কারাগারে জুলাই গণ–অভ্যুত্থান নিয়ে ৮৩৭টি হত্যা মামলা, ৪৫৩টিতেই শেখ হাসিনা আসামী নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন ভিসা ছাড়াই চীন ভ্রমণ করতে পারবে ব্রিটিশ নাগরিকরা : যুক্তরাজ্য-চীন ১০ চুক্তি ভোটের আগেই ৪ জনের প্রাণহানি, সারাদেশে ১৪৪ সহিংসতা গণভোট নিয়ে যত প্রশ্ন বিমানে ২০ হাজার টাকায় দেশে ফিরতে পারবেন সৌদি প্রবাসীরা রাজধানীতে প্রবাসীর শিশু সন্তান নিয়ে উধাও রিকশাচালক 'মহিলা সমাবেশ' স্থগিত করল জামায়াত, কারণ কী? 'নবীগঞ্জের ইতিকথা'র মোড়ক উন্মোচন বেশিরভাগ দেশই নারী নেতৃত্বকে ‘বাস্তবসম্মত মনে করে না’ : আল জাজিরার সাক্ষাৎকারে জামায়াত আমির প্রবাসীদের দাবিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাঁচাতে বিএনপির উদ্যোগ ৬২টি আসনে বিএনপির বিদ্রোহী ৭২ জন  কাকরদিয়া- তেরাদল- আলিপুর এডুকেশন ট্রাস্ট ইউকের আনুষ্ঠানিক যাত্রা শুরু জামায়াত আমির বললেন, গালে হাত দিয়ে বসে থাকব না, গর্জে উঠব পাঁচ লাখ অভিবাসীকে বৈধ করবে স্পেন

ঈদের ছুটি : আমাদের কমিউনিটিতে সবার আগে শুরু হোক

প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ০৪:১৯ পিএম

ঈদের ছুটি : আমাদের কমিউনিটিতে সবার আগে শুরু হোক
বিশ্বের সকল মুসলমানদের জন্য বছর ঘুরে আসে দুটি ঈদ। এই দুটি ঈদ মুসলমানদেৱ জন্য সবচেয়ে আনন্দের এবং বড় উৎসব হিসেবে সবাই পালন করে থাকে। খ্ৰিষ্টানদের সবচেয়ে বড় উৎসবের দিন ক্রিসমাস ডে আমরা সব কিছু বন্ধ করে রাখি। কিন্তু আমাদের ধর্মীয় উৎসব দিনে  আমাদের দ্বারা পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখি না।বিলেতে বাংলাদেশীদের দ্বারা অনেক আলাকিত কাজ হয়েছে। এবং জাতীয়ভাবে আমাদের অবদানও দিন দিন বাড়ছে। সবাই ঈদের ছুটির প্রয়োজনীয়তা নিয়ে সোচ্চার হলে  ঈদের ছুটি বাস্তবায়ন করা সম্ভব হবে আমার বিশ্বাস। একজন প্রবাসী হিসাবে প্রবাসের প্রথম ঈদ ছিল অনেক কষ্টের।  এখনও প্রবাসে যে ঈদ সুখের হয়েছে তাও বলবো না। ‌ নিজের অভিজ্ঞতায় দেখেছি অনেক প্রবাসী জানেন না- কোনদিন ঈদ আসে আর কখন  ঈদ যায়। আমি  প্রথম বিলেতে আসার  ১০ দিন পরেই  ছিল- কোরবানির ঈদ। তখন আমি একটি জায়গায় কাজে ছিলাম। ঈদের দিন আমার ডে-অফ ছিলনা। ঈদের নামাজ পড়ার খুব ইচ্ছা ছিল। কিন্তু মসজিদ দূরে থাকায় এবং কাজের সময়মতো রেস্টুরেন্টে ফিরে আসা যাবে না তাই ইচ্ছে থাকা সত্বেও আমি বিলেতের প্রথম ঈদের নামাজ পড়তে পারিনি। রমজানের ঈদে লন্ডনের একটি পার্কে গেলাম নামাজ পড়তে।  দেখলাম সবাই শুধু ঘড়ির দিকে তাকিয়ে আছে। আবার ‌‌অনেকে গেটের সামনে থেকে খুতবা শুনছেন। নামাজ শেষ হলে যেন তাড়াতাড়ি কাজে যেতে পারেন। বন্ধুদের সাথে কোলাকোলি করার সময়টিও যেন নেই। দেশ থেকে মা ফোন করে বলেন ঈদে গেছোনি? হান্দেশ খাইছোনি? মায়ের প্রশ্নের উত্তর না দিয়ে ‌অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলি। আমার এক ভাই ঈদের দিন তার ঘরে আমাকে নেয়ার জন্য অপেক্ষা করছিল।সে জানে আমাকে এখন কজে যেতে হবে। কষ্ট লুকিয়ে, অন্যদিকে চেয়ে তাকে বলেছিলাম- তুমি চলে যাও,আমার দেরী হয়ে গেছে এমনিতেই। বাস্তবতা হলো- গাভনার সময় মতো যাওয়ার জন্য কড়া কথায় বলে দিয়েছেন।দেরি হবে বলে সোজা কাজের উদ্দেশ্যে যাত্রা করি। ঈদের দিন প্রচন্ড মনোকষ্ট নিয়েই কাজ করতে হয়েছে। আমার বিশ্বাস রেস্টুরেন্ট ব্যবসায়ীরা  একটি সম্মিলিত উদ্যোগ নিলে তারা ঈদের দুইটি দিনে ছুটি বাস্তবায়ন করতে পারবেন। এবং তা হলে বাংলাদশী কারী ইন্ড্রাস্ট্রির নেতৃবৃন্দ বিলেতে আমাদের কমিউনিটিতে হিরো হয়ে থাকবেন। সাপ্তাহিক পত্রিকা ও ৫২বাংলার যৌথ উদ্যোগে যুক্তরাজ্যে ঈদের ছুটি চাই ক্যাম্পেইনটি ইতিমধ্যে গোটা ব্রিটেনে ব্যাপক সাড়া ফেলেছে।কমিউনিটির বিশিষ্টজনরাও ইতিমধ্যে একাত্নতা প্রকাশ অব্যাহত রেখেছেন। ঈদের ছুটি আসন্ন ঈদুল আযহা থেকে ব্রিটেনের মুসলমান প্রতিষ্ঠানে  মালিক পক্ষ বাস্তবায়ন করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমার বিশ্বাস। জাহেদ আহমদ রাজ : সাংবাদিক ও সংগঠক। লন্ডন।