ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক?

স্পেনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১, ০৩:৪৯ এএম

স্পেনে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন
স্পেনের মাদ্রিদে  বাংলাদেশ দূতাবাস যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে স্থানীয় সময় শনিবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় দূতাবাসের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বাংলাদেশ সরকারে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদসহ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় ঐতিহাসিক মুজিবনগর দিবসের বাণী পাঠসহ ঐতিহাসিক মুজিবনগর দিবসের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। সভায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। আলোচনা সভায় রাষ্ট্রদূত ঐতিহাসিক মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। বক্তব্যের শুরুতেই তিনি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেষ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, জাতির পিতার ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের মাধ্যমে পাকিস্তানি শাসকগোষ্ঠীর অপশাসনের বিরুদ্ধে যে সংগ্রাম শুরু হয়েছিল, ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর সরকার গঠনের মাধ্যমে তা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। তিনি আরও বলেন, মুজিবনগর সরকার গঠনের ফলে বিশ্ব নেতারা সশস্ত্র সংগ্রামরত বাঙালির প্রতি নৈতিক সমর্থন ও সহযোগিতা শুরু করেন। এতে বাংলাদেশের স্বাধীনতার পথ সুগম হয়। বক্তব্যে রাষ্ট্রদূত আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি স্পেনের বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবার সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত তার বক্তব্যের শেষে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে স্পেনের প্রবাসী বাঙালিদের বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

করোনা সংক্রমণ বৃদ্ধিতে পর্তুগালে জরুরি অবস্থা থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত

https://www.youtube.com/watch?v=3kvCI_AOJps&t=2s