বাংলাদেশ ছাত্রলীগ গ্রীস শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক বিজয় র্যালী ও পথ সভা অনুষ্ঠিত হয়।
২২ ডিসেম্বর সকাল ১১টায় গ্রীসের বাংলাদেশ দূতাবাস এথেন্স প্রাঙ্গণে র্যালী শেষে পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ গ্রীস শাখার সাধারণ সম্পাদক মো. মুমিন খাঁন,১ম যুগ্ম সাধারণ সম্পাদক, সজিব মাতুব্বর, ছাত্রলীগ নেতা মো. শামীম আহমেদ, রাজু হাওলাদার, জয়নুউদ্দিন জয়,আকাশ খান, তারেক আহমদ প্রমুখ ।
র্যালী ও পথ সভা শেষে বাংলাদেশ দূতাবাস এথেন্সের কাউন্সিলর পলিটিকাল মো.খালিদ আহমদ, কাউন্সিলর লেখক সুজন দেবনাথ এর সাথে প্রবাসীদের বিভিন্ন দাবী দাওয়া এবং পাসপোর্ট সক্রান্ত জটিলতা দ্রুত নিরসন এবং গ্রাহকদের দ্রুত সেবা প্রদান , দেশে আটকা পড়া প্রবাসীদের দ্রুত ফিরিয়ে আনার বিষয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কাউন্সিলর মো. খালিদ আহমদ ও কাউন্সিলর লেখক সুজন দেবনাথ প্রবাসীদের সকল সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। ( বিজ্ঞপ্তি)
-
গ্রিসের উপকূলে বাংলাদেশিসহ পাঁচ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার
-
ইতালিতে ৫৪ লাখ বিদেশি নাগরিক, বাংলাদেশিদের সংখ্যা বেড়েছে
-
ফ্রান্সে মেয়র ডেভিড মার্টির সাথে শাহাবুদ্দিন শুভ’র সৌজন্য সাক্ষাৎ : ঐতিহ্যবাহী রিক্সা উপহার
-
বাংলাদেশি অভিবাসীদের পক্ষে ইইউ আদালতের রায়, ক্ষুব্ধ ইতালির প্রধানমন্ত্রী
-
৪৯ আরোহীর রুশ বিমান আগুনে পুড়ে ধ্বংস, শনাক্ত ধ্বংসাবশেষ