ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
ঢাকা ১৭ শ্রাবণ ১৪৩৩, শনিবার, ০১ আগস্ট ২০২৬
সর্বশেষ
আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

বইমেলায় অভিনেতা-অভিনেত্রী শিল্পী পরিচালক গীতিকারদের বই

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২০, ০৬:৪৯ এএম

বইমেলায় অভিনেতা-অভিনেত্রী শিল্পী পরিচালক গীতিকারদের বই
অভিনেতা-অভিনেত্রী, গানের শিল্পী, পরিচালক কিংবা গীতিকার তারা ভিন্ন ভিন্নভাবে তাদের পরিচিতি ভক্তদের কাছে।নিজ নিজ ক্ষেত্রে তাঁরা একেকজন সৃজনশীল মানুষ। এই মানুষগুলোর অনেকেরই আছে ভিন্ন সৃজনশীলতা । লিখেন তারা ---কেউ লিখেন উপন্যাস একউবা হয়ত তার দের নিজ নিজে ক্ষেত্রের বিচরনের নিজস্বতার কথা।একুমেকে কেন্দ্র করে তাঁরা অন্র মানুষ --- তারা সবাই লেখক! সুজাতা আজিম, ১৯৬৫ সালে রূপবান ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন। গেল বছরের বইমেলায় প্রকাশিত হয়েছিল এই গুণী অভিনেত্রীর লেখা বই 'শিমুলির ৭১'। আর এবার প্রকাশ পাচ্ছে তার আত্মজীবনীমূলক বই। সাধারণ থেকে রূপালি জগতের রূপবান হয়ে ওঠার গল্পটাই সুজাতা বলেছেন অক্ষর প্রকাশনী থেকে প্রকাশিতব্য বইটিতে। তবে মেলায় পুঁথিনিলয় থেকে এরমধ্যেই প্রকাশিত হয়েছে তার উপন্যাস 'অনাকাঙ্খিত উত্তরাধিকার'। চলচ্চিত্র বিষয়ক তার লেখা আরো একটি বই মেলায় প্রকাশ হবার কথা। মেলায় নিয়মিতই বই প্রকাশিত হয় অভিনেতা, পরিচালক ও নাট্যকার আবুল হায়াতের। এবার প্রকাশিত হচ্ছে তিনটি। এখনও মেলায় না আসা বইগুলো প্রকাশিত হচ্ছে বই পুস্তক ও প্রিয় বাংলা থেকে। গল্পের দুটি বই হচ্ছে 'টাইম ব্যাংক' ও 'আষাঢ়ে'। নাটকের সংকলনটি প্রকাশিত হচ্ছে 'প্রিয় অপ্রিয়' শিরোনামেে। অভিনেতা ও নির্মাতা তৌকির আহমেদের গেলো এক দশকের লেখা কবিতা নিয়ে বই আসছে মেলায়। এটিই তার প্রথম কাব্যগ্রন্থ। শিরোনাম 'একগুচ্ছ কবিতা'। প্রচ্ছদ করেছেন বিপাশা হায়াত। প্রকাশ করছে অনন্যা। মেলায় বইটি আসবে আগামী সপ্তাহে। কবিতার বিষয় নিয়ে জানতে চাইলে তৌকিরের ছোট্ট উত্তর 'জীবন ও মানুষ'। মুক্তিযুদ্ধে অস্ত্র ধরার পাশাপাশি যার গান মেলাঘর ক্যাম্পে সেক্টর-২ এ ক্ষুধায় কাতর মানুষের মনের ক্ষুধা মিটিয়েছে সেই কিংবদন্তি শিল্পী আজম খানকে নিয়ে শিল্পী মাকসুদুল হক লিখেছেন 'হিস্ট্রি অব বাংলাদেশ রক: দ্য লিগাসি অব আজম খান'। বাংলায় 'বাংলাদেশের রকগাথা: আজম খানের উত্তরাধিকার'। অনুবাদ করেছেন তানভীর হোসেন। ইমতিয়াজ আলম বেগের ফটোগ্রাফ থেকে প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। চন্দ্রবিন্দু প্রকাশন থেকে প্রকাশিত বইটির সাথে পাঠক পাবেন আযম খানের একটি পোস্টার ও একটি বুক মার্কার। গানের শিল্পী আসিফ আকবরের বইও আসছে এবারের মেলায়। অন্যধারা থেকে প্রকাশিত হচ্ছে তার 'পোটকরা টু ম্যানহাটন' নামের বইটি। পোটকরা আসিফের জন্মস্থান। সেই গ্রামের ছেলের অভিজ্ঞতা আজ দেশ বিদেশ ছাড়িয়ে। বইটি আসিফের সেই অভিজ্ঞতার বয়ান। গীতিকার লতিফুল ইসলাম শিবলীর চতুর্থ বই 'রাখাল' মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে নালন্দা প্রকাশনীতে। জেল থেকে বলছি, প্যারিসের চিঠি কিংবা হাসতে দেখ গাইতে দেখ গানের জনপ্রিয় গীতিকার শিবলী ২০১৭ সালে লিখেছেন দারবিশ। এরপর দখল, আসমান। এবার প্রকাশিত 'রাখালে' তিনি সত্যের বাণী ছড়িয়েছেন। তার উপন্যাসের সময়কাল বাংলার রেনেসাঁস। সেই পটভূমিতে একজন পূর্বা দেবীর জীবন যুদ্ধের গল্পের সাথে এক হয়ে গেছে একেশ্বরবাদ, ধর্মান্ধতা আর সতীদাহ প্রথার ইতিহাস। ১৫ বছর পর মেলায় এলো গীতিকার ও অভিনেতা মারজুক রাসেলের কবিতার বই 'দেহবন্টন বিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর'। প্রকাশিত হয়েছে বায়ান্ন থেকে। বইটি নিয়ে মেলায় মারজুক ফ্যানদের দারুণ আগ্রহ। মেলায় আসলে মারজুকের হ্যামিলিনের বাঁশিওয়ালা মনে হয়। মেলায় শুরুর দিন থেকেই আছে গায়িকা সাজিয়া সুলতানা পুতুলের বই 'কালো গোলাপের ভেতর থেকে উৎসারিত আলো বত্তান্ত'। প্রকাশ করেছে তাম্রলিপি। অভিনেত্রী শানারেই দেবী শানুর প্রকাশিত হয়েছে দুটি বই।একটি কবিতার, অন্যটি উপন্যাস। অন্বেষা প্রকাশনী থেকে কবিতার বইয়ের নাম 'প্রিয়তম মেঘ', উপন্যাসটি 'লিপস্টিক'। লেখক হিসেবে ডেব্যু হলো অভিনেত্রী ও নির্দেশক নাজনীন হাসান চুমকীর। নাগরী থেকে প্রকাশিত হয়েছে তার প্রথম গল্পের বই 'বিণীতা'।চলচ্চিত্র অভিনেত্রী নায়লা নাঈমের জীবনী নিয়ে আহমেদ সাব্বিরের 'দ্য কুইন অব কন্ট্রোভার্সি পার্ট ওয়ান' মেলায় এনেছে গ্রন্থিক। অভিনেত্রী আশনা হাবীব ভাবনা ও পরিচালক অনিমেষ আইচের বই এবারও প্রকাশ করছে তাম্রলিপি। ভাবনার উপন্যাস 'গোলাপী জমিন' এবং অনিমেষের 'জামিনী'-দুটোই ১৪ ফেব্রুয়ারি প্রকাশ হবার কথা। অভিনেত্রী প্রিয়া আমানের কবিতার বই 'গগন জ্বালানো মেয়ে' প্রকাশ করেছে জাগৃতি। এছাড়া অভিনেতা আফজাল হোসেনের নতুন বই প্রকাশ হবার কথা অনন্যা প্রকাশনী থেকে।গুলতেকিন খানের দুটি বই প্রকাশিত হচ্ছে তাম্রলিপি থেকে। 'চল বিশাখা, বিষুব ছেড়ে'- কবিতার। অন্যটি উপন্যাস।