ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
ঢাকা ২২ শ্রাবণ ১৪৩৩, বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
সিডনির সড়ক দুর্ঘটনায় নিহত নুরহায়াতি, লাইফ সাপোর্টে বাংলাদেশি মাহবুবুল প্যারিসে জেমসের কনসার্ট : এক টুকরো বাংলাদেশ আমিরাতে ৯৮৫ বাংলাদেশির ভিসা বাতিল : তালিকা পাঠাল দূতাবাস প্রবাসজীবনের চাপ : মালদ্বীপে ১০ দিনে ৮ বাংলাদেশির মৃত্যু টাঙ্গুয়ার হাওরের একাংশে নৌযান নিষিদ্ধ, কত দূর যেতে পারবেন পর্যটকরা? সিডনির মঞ্চ মাতালেন রুনা লায়লা নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্ট: তারার মেলায় সেরা যারা লন্ডনে ব্রিক লেইন জামে মসজিদের ৫০ বছর: দুইদিনব্যাপী অনুষ্ঠান সেপ্টেম্বরে প্রথম স্ত্রীকে নিয়ে বিদেশ যাত্রা, বুলডোজার দিয়ে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী ‘প্রতারণা’: নিউ জার্সিতে ২ বাংলাদেশি গ্রেপ্তার স্ত্রীকে মারধর, ইতালি থেকে বাংলাদেশি বহিস্কার আরব আমিরাতে কড়াকড়ি, কারা পড়ছেন নিষেধাজ্ঞার আওতায়? প্রবাসীদের টাকা নিয়ে উধাও ‘ইয়েপবিট’ ও ‘বনচ্যাট’ মার্কিন ভিসার জন্য বাংলাদেশিদের ২০ হাজার ডলার বন্ড আর লাগবে না ইতালিতে পাঠানোর কথা বলে সেনাবাহিনীতে বিক্রি, ইউক্রেনে যুদ্ধবন্দি ৩ বাংলাদেশি জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে হাড্ডা-হাড্ডি লড়াই, জিতলেন যারা স্পেনে ঢুকে পড়েছে ৬০ হাজার অভিভাসী, কঠিন সংকটে ইউরোপের দেশগুলো জীবিকার খোঁজে বিদেশে গিয়ে মৃত্যু: মালদ্বীপে বাংলাদেশির করুণ পরিণতি লন্ডনের হোটেলে শ ম রেজাউল করিমকে ঘিরে ছাত্রদল নেতার ক্ষোভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষক বরখাস্ত, বাদ পড়ছেন আওয়ামী লীগপন্থীরা বার্লিনে হচ্ছে ‘গ্রীষ্ম উৎসব’, গাইবেন জলের গানের রাহুল আনন্দ ইরানজুড়ে নতুন করে মার্কিন হামলা হঠাৎ ভিসা বাতিল করছে আমিরাত, উৎকণ্ঠায় প্রবাসীরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার নিয়ে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে গান গাইবেন রুনা লায়লা ব্রাজিল জাতীয় দলকে বিদায় বলে দিলেন নেইমার পেপ্যাল সেবা চালু হচ্ছে বাংলাদেশে, অর্থ স্থানান্তর সহজ হবে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন, ইতালি থেকে বাংলাদেশি বহিষ্কৃত ‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, কীভাবে দেওয়া হলো?

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, কীভাবে দেওয়া হলো?
শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে

শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভের একটি অংশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা রাতের আঁধারে এ কাজ করেছেন বলে দাবি করেছেন জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর। শুক্রবার (২৭ মার্চ) রাতে তিনি নিজের ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে এ ঘটনার দৃশ্য দেখা যায়।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাত ৯টার দিকে শহরের শহীদ মিনারের পাশে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে ছুটে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুব শক্তির নেতা-কর্মীরা। পরে ঘটনাস্থলে উপস্থিত হন জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্য ও সদর পালং মডেল থানার কর্মকর্তারা।

ফেসবুকে পোস্ট করা ১৭ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, দুই-তিনজন ব্যক্তি স্মৃতিস্তম্ভে আগুন লাগিয়ে দিচ্ছেন এবং মুহূর্তেই আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। পোস্টে মহসিন মাদবর দাবি করেন, ছাত্রলীগের নেতা-কর্মীরাই এই ঘটনার সঙ্গে জড়িত।

রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, পালং মডেল থানার পুলিশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির যুব শক্তির নেতা-কর্মীরা সেখানে জড়ো হয়েছেন। স্মৃতিস্তম্ভের মাঝামাঝি অংশে চারদিকে আগুনে পোড়া দাগ স্পষ্ট দেখা গেছে। হালকা কমলা রঙের এই স্মৃতিস্তম্ভটির গায়ে ‘জুলাই ৩৬’ ও ‘জুলাই বিপ্লব’-সংক্রান্ত বিভিন্ন স্লোগান লেখা রয়েছে। মাঝ বরাবর চারটি স্থানে পোড়া কালো দাগ লক্ষ্য করা গেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় যুব শক্তির নেতারা জানান, জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে স্থানীয় প্রশাসন এই জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। রাতে আগুন লাগানোর ফলে স্মৃতিস্তম্ভটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, ‘একটি ব্যস্ত ও জনবহুল এলাকায় স্থাপিত এই স্মৃতিস্তম্ভে কীভাবে নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা আগুন দিল, তা আমাদের বোধগম্য নয়। নিশ্চয়ই তাদের কেউ সহায়তা করেছে। প্রশাসনের নীরবতার কারণেই তারা এমন সাহস পেয়েছে।’

তথ্যসূত্র: প্রথম আলো, ২৮ মার্চ ২০২৬