সৌদি আরবে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে আগামী ৬ জুন দেশটিতে কোরবানির ঈদ উদযাপন হবে; তার আগের দিন ৫ জুন হবে হজ। মঙ্গলবার (২৭ মে ২০২৫) সন্ধ্যায় সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ার তথ্য দিয়েছে খালিজ টাইমস ও গালফ নিউজ।
ফলে মঙ্গলবার জিলকদ মাসের শেষ দিন। পরদিন বুধবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আর ৫ জুন হজের মূল আনুষ্ঠানিকতা হবে এবং পর দিন ৬ জুন কোরবানির মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন হবে।
জিলহজ মাসের ১০ তারিখ মুসলমানরা ঈদুল আজহা উদযাপন করে থাকে। বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর ঈদ হয়। চাঁদ দেখা কমিটির বৈঠকের পর ঈদের দিনের ঘোষণা আসবে।
সৌদি আরবের পাশাপাশি ওমান ও ইন্দোনেশিয়ায় কোরবানির ঈদ উদযাপন হবে ৬ জুন। তবে মালয়েশিয়া ও ব্রুনেইতে কোরবানির ঈদ উদযাপন হবে ৭ জুন।
-
ঢাকা বার নির্বাচনে ২০ হাজারের মধ্যে পড়ল ৭ হাজার ভোট, জামায়াত-এনসিপি’র ভরাডুবি
-
ঢাকা-সিলেট ‘সড়ক ও রেল’ যোগাযোগ উন্নত করা হচ্ছে : জানালেন প্রধানমন্ত্রী
-
হামে প্রতিদিন মরছে মানুষ : ইউনিসেফের সতর্কতা উপেক্ষা করে টিকা কেনার পদ্ধতি পাল্টায় ইউনূস সরকার: সায়েন্সের প্রতিবেদন
-
সিলেটের বন্যা ও জলাবদ্ধতা নিরসনে ৭৫০০ কোটি টাকার মেগা প্রকল্প ,শনিবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
-
বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে?