ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
ঢাকা ১১ ভাদ্র ১৪৩৩, বুধবার, ২৬ আগস্ট ২০২৬
সর্বশেষ
প্রবাসীদের জন্য ২০০ টাকায় থাকার ব্যবস্থা, তবুও ফাঁকা ঢাকা ওয়েজ আর্নার্স সেন্টার সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল যুক্তরাষ্ট্র প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে নতুন নিয়ম চালু করেছে ওমান কারাভোগ শেষে ২৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ২ লাখ আশ্রয়প্রার্থীর ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার আব্দুল মুহিত দক্ষিণ কোরিয়ায় ভাষার পরীক্ষা ছাড়াই মিলবে ভিসা জানুয়ারি থেকে ঢাকা-নিউইয়র্ক বিমানের সরাসরি ফ্লাইট,  মধ্যপ্রাচ্যে বাড়ছে না বিদেশে কর্মী পাঠানোয় বড় ধাক্কা, ৬ মাসে কমেছে ৩৯%, এখনো সৌদি আরবনির্ভর কাকরদিয়া-তেরাদল উচ্চ বিদ্যালয়ের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী লন্ডনে নিউইয়র্কে রেস্তোরাঁয় গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল, কী ইঙ্গিত দিচ্ছে সরকার? কুয়েতে বিশেষ ভিসা সুবিধা বন্ধ, ফিরছে স্বাভাবিক নিয়মে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারবে বাংলাদেশের ২৫ এজেন্সি কুয়েতে ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিট, দূতাবাসের সতর্কতা মালয়েশিয়ায় অভিযানে আরও ৮৭ বাংলাদেশি আটক কলকাতায় আগুনে কুষ্টিয়ার সাংবাদিক পরিবারের সবার মৃত্যু বিয়ে ভাঙা সেই প্রবাসীর ফের বিয়ে, পাতে পেলেন আস্ত খাসি কাতারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, কর্মসংস্থান নিয়ে আলোচনা ৪ দেশে বসবাসরত প্রবাসীদের সতর্ক বার্তা পূর্ব লন্ডনে গাড়ির ভেতর বাংলাদেশিকে গুলি করে হত্যা নারী বাস সার্ভিস বারবার ব্যর্থ কেন, কী বলছে বিশ্লেষণ ঢাকায় চালু নারী পরিচালিত পিংক বাস সার্ভিস, চালকও নারী ঘোড়ার গাড়িতে শিক্ষকের রাজকীয় বিদায় লিবিয়ার বন্দিশালা থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্সের মালয়েশিয়ায় এক দিনে ২৪ বাংলাদেশি অভিবাসী আটক লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ ৭ জন সুনামগঞ্জের গ্রিসের পথে ভয়াবহ বিপদ, ভূমধ্যসাগরে ১০ দিন ভাসার পর ২৯ বাংলাদেশি উদ্ধার ওমরাহ ভিসায় নতুন নিয়ম, প্রতিবার প্যাকেজ ও নুসুক অনুমতি বাধ্যতামূলক

‘বাংলাদেশিসহ’ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৫, ০৩:০৫ পিএম

‘বাংলাদেশিসহ’ ৪০ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠাল ইতালি

ইতালিতে অবৈধভাবে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে বাংলাদেশিসহ ৪০ জনকে আলবেনিয়ায় ফেরত পাঠিয়েছে ইতালি সরকার। শুক্রবার (১১ এপ্রিল ২০২৫) সকালে দেশটির ব্রিন্দাসি বন্দর থেকে ‘লিব্রা’ নামের একটি জাহাজে করে, হাতে হাতকড়া পরিয়ে তাদের পাঠানো হয়। এ নিয়ে চতুর্থবারের মতো আলবেনিয়ায় অভিবাসী পাঠানো হলো। এর আগে রোমের আদালতের নির্দেশে তিন দফায় অভিবাসীদের ফেরত আনতে বাধ্য হয়েছিল ইতালি সরকার।

স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, অভিবাসীদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, জর্জিয়া, আলজেরিয়া, নাইজেরিয়া, মলদোভা, তিউনিসিয়া ও মিশরের নাগরিক রয়েছেন। তবে কতজন বাংলাদেশি রয়েছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি। রোমে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব সাইফুল ইসলাম বলেন, “আজ যাদের পাঠানো হয়েছে, তাদের মধ্যে কয়েকজনকে স্থানীয় প্রশাসন ‘সম্ভাব্য বাংলাদেশি’ হিসেবে শনাক্ত করেছে। নিশ্চিত হওয়ার পর দূতাবাসকে অফিসিয়ালি জানানো হবে এবং ইতালির নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

গত ২৮ মার্চ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানোর নতুন নির্দেশনা জারির পর মিলানসহ বিভিন্ন শরণার্থী ক্যাম্পে অভিযান চালায় ইতালির প্রশাসন। এরপর মিলান ও তোরিনসহ ছয়টি ক্যাম্প থেকে ৪০ জনকে আটক করা হয়।

ইউরোপীয় পার্লামেন্ট সদস্য এবং মধ্য-বামপন্থি দল ডেমোক্রেটিক পার্টির নেতা চেচিলিয়া মারিয়া স্ত্রাদা বলেন, “এই ৪০ অভিবাসীর অনেকেই ইতালিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছিলেন এবং তাদের প্রক্রিয়া চলমান ছিল। আশ্রয় প্রক্রিয়া চলাকালে তাদের আলবেনিয়ায় পাঠানো এবং হাতকড়া পরানো মানবাধিকারের প্রশ্ন তোলে।”

এ বিষয়ে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি বলেন, “শুধু সমুদ্রপথ নয়, যেকোনো উপায়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশ করলেই আলবেনিয়ায় পাঠানো যাবে— এমন রায় দিয়েছে আদালত। তবে অভিবাসীরা আলবেনিয়া থেকেই ইতালিতে আশ্রয়ের আবেদন করতে পারবেন।”

অভিবাসন বিশেষজ্ঞ ও রোমপ্রবাসী এম কে রহমান লিটন বলেন, “ইতালি সরকার বৈধভাবে আসার জন্য সুযোগ দিচ্ছে। আমাদের উচিত যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতি নিয়ে বৈধ পথে ইতালিতে প্রবেশের চেষ্টা করা।”

ইতালিতে ক্ষমতায় আসার পর থেকেই প্রধানমন্ত্রী জর্জা মেলোনির নেতৃত্বাধীন সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আগত অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় স্থানান্তরের এই উদ্যোগ সরকারের কড়াকড়ি নীতির অংশ। অভিবাসন প্রক্রিয়ার স্বচ্ছতা ও মানবিক বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।