ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬
ঢাকা ৭ আষাঢ় ১৪৩৩, রোববার, ২১ জুন ২০২৬
সর্বশেষ
কেয়ার ও স্কিলড ওয়ার্কারদের সুখবর : প্রতি মাসের বেতন প্রতি মাসেই ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার নতুন নিয়ম ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট : পোষা প্রাণী ও বাগানের যত্নে যা মাথায় রাখবেন ব্রিটেনে হিট হেলথ অ্যালার্ট, প্রতিবেশীর খোঁজ নিন, নিরাপদ থাকুন সিলেটে মাজারে মদ-গাঁজার আসর বন্ধে কঠোর নির্দেশ ডিসি সারওয়ারের যুক্তরাজ্যে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহের আশঙ্কা, জারি অ্যাম্বার সতর্কতা সংযুক্ত আরব আমিরাতে শিয়া মুসলিম হওয়ায় চাকরিচ্যুত হচ্ছেন প্রবাসীরা, জব্দ হচ্ছে ব্যাংক হিসাব বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম কাউন্সিলের ১২০ কোটি পাউন্ড ঋণ, উন্নয়ন প্রকল্পেই ক্ষতি ১ কোটি পাউন্ড সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ২৬১, মোট মৃত্যু ৭২ সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত ৪১% বেড়েছে: কীভাবে বাড়ল, এখন কারা জমাচ্ছে? রাউজানে প্রকাশ্যে যুবদল নেতা হত্যা : প্রকাশ্যে অস্ত্রধারীরাও ধরা পড়ছে না গোল্ডেন ভিসা পেলেও চাকরি ছাড়তে হবে না, জানাল ইউএই ইউএইতে ১৫ বছরের নিচে শিশুদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ বাংলাদেশিসহ বিদেশি কর্মীদের জন্য সৌদির নতুন ভিসা কড়াকড়ি রোনালদো কি পর্তুগালের বোঝা হয়ে উঠছেন? গণমাধ্যম ও বিনোদনে অভিবাসনপন্থী প্রচারে কোটি পাউন্ড ব্যয়, দাবি টেলিগ্রাফের ‘আজকে সংসদ নাই? সংসদে যান’- সিলেটে পৌঁছে এমপিদের বললেন প্রধানমন্ত্রী রোনালদোর যে দুই রেকর্ড ভাঙলেন মেসি নেইমার ফিরলেন অনুশীলনে: ব্রাজিল শিবিরে স্বস্তির হাওয়া মেসির জাদুকরী হ্যাটট্রিকে আর্জেন্টিনার উড়ন্ত শুরু জুলাই গণঅভ্যুত্থানে ভূমিকা: দুই বছর পর জাবির ১২ শিক্ষককে শাস্তি দিল্লি বিমানবন্দরের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান ইরান-মার্কিন শান্তি চুক্তি নিয়ে অস্বস্তিতে ইসরায়েল, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ব্রাজিলের দুঃসংবাদ: গ্রুপ পর্বে খেলতে পারছেন না নেইমার, অনিশ্চয়তা বাড়ছে বিশ্বকাপ ঘিরেও বিদেশি দক্ষ কর্মীদের জন্য যুক্তরাজ্যের নতুন ভিসা সহায়তা, মিলবে ৫ হাজার পাউন্ড পর্যন্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধা: কী পদক্ষেপ নেবে বাংলাদেশ কেমন খেলল ব্রাজিল : মরক্কোর কাছে হোঁচট, ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ট্রাম্পের দাবি আজই চুক্তি সই, ইরানের ভিন্ন সুর আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি

বাগেরহাটের চিতলমারীতে মহা ধুমধামে ভাদ্র সংক্রান্তি উদযাপন

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ০৬:০০ এএম

বাগেরহাটের চিতলমারীতে মহা ধুমধামে ভাদ্র সংক্রান্তি উদযাপন
বাগেরহাট জেলার, চিতলমারীতে সামাজিক দূরত্ব বজায় রেখে মহা ধুুমধামে ভাদ্র সংক্রান্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে পূজা, অর্চণা ও নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে এ ভাদ্র সংক্রান্তি পালিত হয়। ভাদ্র সংক্রান্তি যুগ যুগ ধরে ঐতিহ্য বহন করে আসছে। কুরমনি সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি দেবাশিষ বিশ্বাস জানান, ভাদ্র মাসের শেষ দিন অর্থাৎ আশ্বিন মাস শুরুর আগের দিন বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীরা ভাদ্র সংক্রান্তি পালন করে আসছে। এদিন ভোরে বাড়ির মা-বোনেরা ঘর-দুয়ার লেপে মুছে পরিষ্কার করেন। ধুয়ে মুছে পরিস্কার করেন গৃহস্থালী ব্যবহৃত চেয়ার টেবিল, দা কাচি, পাটা-শীল, কোদল-কোটা, ধামা-কুলা ইত্যাদি সব আসবাবপত্র। পরে তাতে তেল ও সিঁদুরের ফোঁটা দিয়ে উঠানে সুন্দর করে সাজিয়ে রাখেন। তারপর সেখানে আসন পেতে শুরু করেন শ্রী শ্রী বিশ্বকর্র্ম্মা পূজা। পূজায় ছাতুর তৈরী বিভিন্ন পিঠা পায়েস দিয়ে ভোগ সাজানো হয়। শাস্ত্রে বিশ্বকর্ম্মাকে শিল্পের দেবতা বলা হয়। বাংলা ৩১ শে ভাদ্র তার পূজা দিলে গৃহ ও ব্যবসায়িক মঙ্গল হয় বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে। সে বিশ্বাস থেকে গ্রামের ঘরে ঘরে ভাদ্র সংক্রান্তি উদযাপন বা বিশ্বকর্ম্মা দেবের পূজা দেওয়া হয়। নবযুগ ডাইরেক্টরি পঞ্জিকার ৩৪৯ পৃষ্ঠায় বিশ্বকর্ম্মা পূজার উল্লেখ রয়েছে। বিশ্বকর্ম্মা পূজাই মূলত সনাতন ধর্মাবলম্বীদের কাছে ভাদ্র সংক্রান্তি।