ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীবিদ্বেষী বক্তব্য শুধু নারীদের নয়, পুরো দেশের জন্যই কলঙ্ক: : তারেক রহমান যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা

২০২১ সালে মহামারি সমাপ্তির ধারণা ‘অবাস্তব’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৪:৪৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১
  • / 899

A

অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাসের বেশ কয়েকটি ভ্যাকসিন চলে এসেছে, বিভিন্ন দেশে শুরু হয়েছে এর ব্যবহারও। তবুও ২০২১ সালের মধ্যে করোনা মহামারি পুরোপুরি শেষ হওয়ার চিন্তা ‘অপরিণত’ এবং ‘অবাস্তব’ বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

২০২০ সালে যে হারে সংক্রমণ বেড়েছিল, ২০২১ সালে তা অনেকটাই কমেছে। তবে সাধারণ মানুষের মধ্যে ভাইরাসজনিত সাবধানতাও কিছুটা শিথিল হতে দেখা গেছে। এ অবস্থায় গত ছয় সপ্তাহ ধরে বিশ্বব্যাপী দৈনিক সংক্রমণ বাড়ছে।

এভাবে সংক্রমণ বৃদ্ধির বিষয়টি হতাশাজনক হলেও আশ্চর্যের নয় বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি কর্মসূচির প্রধান মাইকেল রায়ান।

সোমবার তিনি সাংবাদিকদের বলেন, এ বছর শেষ হতেই মহামারি শেষ হয়ে যাবে, এটা খুবই অপরিণত ভাবনা। আমার ধারণা, এটা অবাস্তবও।

তবে করোনায় মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়া কমে যাবে বলে বিশ্বাস করেন এ সংক্রামক রোগ বিশেষজ্ঞ।

রায়ান বলেন, ভ্যাকসিন যদি কার্যকরী প্রভাব বিস্তার করে, তাহলে বছর শেষে করোনায় হাসপাতালে ভর্তি এবং মৃত্যু অনেকটাই কমে যাবে। সংক্রমণও নিয়ন্ত্রণে আসবে।

বৈশ্বিক এ মহামারি নিয়ন্ত্রণে স্বাস্থ্যকর্মী এবং প্রথম সারির যোদ্ধাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেওয়া গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০২১ সালে মহামারি সমাপ্তির ধারণা ‘অবাস্তব’: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট সময় : ০৪:৪৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১