ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র হামলা চালালে আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়বে—খামেনির হুঁশিয়ারি জামায়াত আমিরের এক্সের অ্যাকাউন্ট উদ্ধার, ৪৫ মিনিট সময় নিয়ে কেন সন্দেহ? জামায়াত আমিরের ‘নারী বিদ্বেষী’ পোস্ট ঘিরে উত্তাপ, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল মুস্তাফিজ শফি দেশ রূপান্তরের সম্পাদকের দায়িত্ব নিলেন  ‘নির্বাচনের আগে সংখ্যালঘুদের ওপর হামলা করার মধ্য দিয়ে আতঙ্ক তৈরির চেষ্টা করা হয়েছে’ জামায়াত আমিরের ‘নারীবিদ্বেষী’ পোস্ট: আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, প্রশ্ন বিএনপির প্রতিদ্বন্দ্বী রইল না হাসনাত আবদুল্লাহর, ঋণখেলাপিদের নিয়ে যা বললেন ঢাবিতে ছাত্রদলের মিছিল: ‘এমন হ্যাকার করলো হ্যাক, বেশ্যা ডেকে আইডি ব্যাক’ জামায়াত আমিরের এক্স ‘পোস্ট’ ঘিরে কেন এত আলোচনা টাওয়ার হ্যামলেটসে কমিউনিটি ল্যাঙ্গুয়েজেস সার্ভিস উদ্বোধন

‘উইমেন অব দি ডিকেড ইন পাবলিক লাইফ এ্যান্ড ডিপ্লোমেসি এ্যাওয়ার্ড’ পেয়েছেন সাইদা মুনা তাসনীম

৫২ বাংলা
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১
  • / 860
অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডব্লিওআইসিসিআই)-এর ‘‘উইমেন অব দি ডিকেড ইন পাবলিক লাইফ এ্যান্ড ডিপ্লোমেসি এ্যাওয়ার্ড‘‘পেয়েছেন।

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা.দীপুমনি গত রোববার বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিআইবিসিডব্লিওআইসিসিআই)-এর উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী‘ উইমেন এন্টারপ্রেনিওর সামিট-২০২১’-এর ভার্চুয়াল সমাপনী অনুষ্ঠানে হাইকমিশনার সাইদা মুনা তাসনীমকে এ পুরস্কার প্রদান করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীনশারমিন চৌধুরী ও শিক্ষামন্ত্রী ডা.দীপুমনি ভিন্ন ক্যাটাগরীতে এবছর ডব্লিও আইসিসিআই পুরস্কারে ভূষিত হয়েছেন।পুরস্কার গ্রহণের পর হাইকমিশনার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবু ররহমানের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করে তাঁর এ পুরস্কার বাংলাদেশের তৃনমূলের নারী যারা প্রতিদিন কৃষি, পোষাক শিল্প, মৎস্য খামার, নির্মাণশিল্প,গৃহকর্মী ও বিদেশে প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করছেন তাঁদের উদ্দেশে উৎসর্গ করেন।হাইকমিশনার মাননীয় প্রধামন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর প্রদ্ধা জানিয়ে বিগত এক দশকেতাঁর নেতৃত্বে বাংলাদেশে নারীদের অভূত পূর্ব ক্ষমতায়নের মাধ্যমে দেশকে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের‘গ্লোবাল জেন্ডার গেফ ইনডেস্কের’ শীর্ষস্থানে অধিষ্ঠিত করার কথা উল্লেখ করেন।

বিগত বছর গুলোতে বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধান, নোবেল বিজয়ী ও বিশ্ব নেতৃবৃন্দকে ডব্লিওআইসিসিআই এ পুরস্কারে ভূষিত করেছে। তাঁদের মধ্যে রয়েছেন মাল্টার প্রেসিডেন্ট ম্যারিলুই কোলেইরো প্রেসা, কোস্টারিকার প্রেসিডেন্ট লরা সিনসিলা মিরান্ডা, কানাডার প্রধান মন্ত্রী জাস্টিন ট্রুডো ও অস্ট্রেলিয়ার সাবেক প্রধান মন্ত্রী জুলিয়া গিলার্ড।

ডা. দীপুমনির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এশিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের চ্যান্সেলর মিসেস শেরি ব্লেয়ার, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাও কিইতো, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক কোঅর্ডিনেটর মিস নিয়া শেফু,ডাব্লিওআইসিসিআই-এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. হারবিন ওরোরা এবং বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিআইবিসি-ডব্লিওআইসিসিআই)-এর সভাপতি মিস মানতাসা আহমেদ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘উইমেন অব দি ডিকেড ইন পাবলিক লাইফ এ্যান্ড ডিপ্লোমেসি এ্যাওয়ার্ড’ পেয়েছেন সাইদা মুনা তাসনীম

আপডেট সময় : ০৯:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১