ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

স্পেনে বন্ধু সুলভ মহিলা সংগঠনের বসন্ত উৎসব

প্রকাশিত: ০৬ এপ্রিল ২০২১, ০৫:১৭ এএম

স্পেনে বন্ধু সুলভ মহিলা সংগঠনের বসন্ত উৎসব
স্পেনের পর্যটন শহর বার্সেলোনায় ‘বন্ধু সুলভ মহিলা সংগঠন’ এর উদ্যোগে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে ঘিরে বসেছিল প্রবাসী বাংলাদেশীদের মিলন মেলা । রবিবার (৪ এপ্রিল) শহরের ত্রিনিদাদ ভেইয়্যা পার্কে দুপুর ২টা থেকে অনুষ্ঠিত হয় বসন্তের এ মিলন মেলা। স্পেনে করোনা মহামারীর লকডাউন ও স্বাস্থ্য বিধি আইনের কারণে প্রায় এক বছরেরও বেশী সময় ধরে অন্যান্যদের মতো প্রবাসীরা কোন বড় উৎসব ,সভা ও সমাবেশ করতে পারেনি। তবে বর্তমানে করোনার স্বাস্থ্য বিধি মেনে চলে দেশটির জনগণকে সীমিত পরিসরে অনুষ্ঠান করার অনুমতি থাকায় এই উৎসব করা সম্ভব হয়েছে। খোলা পার্কে নারী,পুরুষ ও শিশুদের উপস্থিতিতে ছিল দেশীয় ঐতিহ্যের নানা আয়োজন। এসবের মধ্যে ছিল হাড়িভাঙ্গা, বালিশ দৌড়,কানামাছি, লুডু খেলা। এবং বাঙালি ঐহিত্যবাহী নানা স্বাদ ও পদের খাবার ও পুরস্কার বিতরণী। সাংবাদিক ও সংগঠক ছালাহ উদ্দিন ও সায়মা ইসলামের যৌথ সঞ্চালনায় উৎসবের সার্বিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশি কমিউনিটি নেতা নাজমুল আলম শফিক,বার্সেলোনা জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি কামরুজ্জামান কামরুল,মুখলেছুর রহমান নাসিম,কাজী আমির হোসেন আমু,মুহিবুল হাসান কয়েস,জাফর হোসেন,উজ্জল হাসান প্রমুখ। এছাড়াও অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সান্তাকলমার মহিলা সংগঠনের নেতৃবৃন্দ। আয়োজক সংগঠন বন্ধু সুলভ মহিলা সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দিলরুবা আফরোজ, জেমি আহেমেদ,ইফাত,বেলি,লাবীবা,তাহামিনা আমিন ,জান্নাতুল ফেরদৌস নিগার,সায়মা ইসলাম,তাহমিনা জামান প্রমূখ । সংগঠনের সভাপতি শিউলী আক্তার ৫২বাংলাকে বলেন,করোনা মহামারীর কারনে আমরা দীর্ঘ এক বছর সকল ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বিরত ছিলাম।বর্তমানে করোনা পরিস্থিতি একটু স্থিতিশীল হওয়ায়ে এবং সরকারী স্বাস্থ্য বিধি কিছুটা শীতিল হওয়ায় আমাদের সংগঠনের নেতৃবৃন্দদের এবং কমিউনিটির সকল সংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে একটু আনন্দ উপভোগ করাই ছিল আমাদের মূল উদ্যেশ্য। এবং এই আনন্দ উৎসবটি প্রবাসের মাটিতে দেশীয় ঐতিহ্য ও আমেজে করতে পেরে আমরা আনন্দিত। পরে,অংশগ্রহণকারী বিজয়ীদেরকে পুরস্কৃত করা হয়। পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ। বিকাল ৬টায় আনন্দ আয়োজনে বসন্ত উৎসবের সমাপ্তি হয়।