ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৪, ০১:৪৯ এএম

কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
বিপুল সংখ্যক সদস্যের উপস্থিতিতে ও আনন্দঘন পরিবেশে কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে লন্ডন মুসলিম সেন্টারের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট মাওলানা শামসুল হক এবং পরিচালনা করেন সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম হীরা। অনুষ্ঠিত সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মুজিবুর রহমান মুজিব। সংগঠনের বার্ষিক ও আর্থিক প্রতিবেদন পেশ করেন যথাক্রমে সংগঠনের সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম হীরা ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লন্ডন বরো অফ টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, ডেপুটি মেয়র কাউন্সিলর মায়ূম মিয়া তালুকদার, কাউন্সিলর মুশতাক আহমেদ, কাউন্সিলর ফারুক আহমেদ। এছাড়া আরো উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সেক্রেটারি জেনারেল তাইসির মাহমুদ, সাবেক ভাইস প্রেসিডেন্ট রহমত আলি, কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটস এর ভাইস চেয়ারম্যান শামসুল হক, নির্বাহী কমিটির সদস্য ডাঃ মুহাম্মদ আলী, আলহাজ্ব আতিক মিয়া, মাফিজুর রব, মাওলানা মুসলেহ উদ্দিন ও ফারুক আহমেদসহ কাউন্সিল অফ মস্ক এর ৫৯ টি মসজিদের প্রতিনিধিবৃন্দ। উনুস্টানে কাউন্সিল অব মস্ক উদ্যোগে টাওয়ার হ্যামলেটস এর ৫৩টি মসজিদ নিয়ে নতুন প্রকাশিত ডাইরেক্টরী ও সকল মসজিদের স্থান চিহ্ণিত একটি ম্যাপ ও ওয়েবসাইট এর লঞ্চিং করেন প্রধান অতিথি মেয়র লুতফুর রহমান।৫৩টি মসজিদের উন্নয়ন ,সেতু বন্ধন, একতা, নিরাপত্তা ও সামাজিক দায়িত্ব পালনে সহযোগিতা করে যাচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে লন্ডন ব্যুরো অফ টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুতফুর রহমান বলেন, বারার বাসিন্দাদের অন্যতম সংগঠন কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসে মানবতার কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছে। মসজিদ ভিত্তিক এই সংগঠন সব সময় সকলের সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে কাউন্সিলের সামাজিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্ঠা চালিয়ে যাচ্ছে। কাউন্সিল অফ মস্কসহ সমাজের সর্বস্তরের জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সকল দায়িত্ব পালন করতে আমি আপ্রাণ চেষ্টা করব। তিনি আরো বলেন, টাওয়ার হ্যামলেটসে ৪,৬৯৬ পেনশনধারী — যাঁরা কেন্দ্রীয় সরকারের কর্তনের কারণে উইন্টার ফুয়েল পেমেন্ট অর্থাৎ শীতকালীন জ্বালানি সহায়তা পাবেন না, তাঁরা টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃক প্রবর্তিত নতুন একটি অনুদানের জন্য যোগ্য হবেন। প্রায় ৫হাজার পেনশনীরকে শীতকালীন জ্বালানি ভাতা হিসেবে ব্যক্তি প্রতি ১৭৫ পাউন্ড ডিসেম্বর মাসে প্রদান করা হবে। কাউন্সিল এই তহবিলের জন্য প্রায় ১ মিলিয়ন পাউন্ড সংরক্ষিত করেছে। নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “শিক্ষা আমার হৃদয়ের খুব কাছাকাছি এবং লাইফলং লার্নিং বা জীবনব্যাপি শিক্ষায় সহযোগিতা করা আমার প্রশাসনের অন্যতম একটি অগ্রাধিকার। তরুণদের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছানোর জন্য সহযোগিতাকরা এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যত নেতা হওয়ার উপযোগী টুলস বা সরঞ্জাম তাদেরকে দেওয়া খুবই অত্যাবশকীয়।” তিনি আরো বলেন, টাওয়ার হ্যামলেটসে এ পর্যন্ত দুই হাজার ড্রাগ ডিলার ও ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে ।বর্তমানে দুই হাজার ড্রাগ আসক্তদের চিকিৎসার মাধ্যমে পূনর্বাসনের প্রক্রিয়া চলছে। ডাইরেক্টর ও পুলিশকে ড্রাগ প্রতিরোধে ব্যাপক তৎপরতা  চালানোর আহ্বান জানাচ্ছি এবং কমিউনিটিকে এগিয়ে আসার অনুরোধ করছি। টাওয়ার হ্যামলেটেস কে পরিস্কার পরিচন্ন রাখার জন্য ব্যাপকভাবে কর্মসূচি নেয়া হয়েছে, এব্যাপারে বাসিন্দাদের সহযোগিতা কামনা করা হয়। সভাপতির বক্তব্যে মাওলানা শামসুল হক  আর্থিক সংকটের মধ্যেও বিভিন্নভাবে সহযোগিতা করে সংগঠনের কার্যক্রম চালিয়ে যেতে সহযোগিতা করার জন্য কাউন্সিল অব মস্কের সকল সদস্যকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বিগত বছরগুলোতে যেসব ভালো কাজ হয়েছে তার কৃতিত্ব সংগঠনের সকল সদস্যেদের। তাঁরা আমাদের সহযোগিতা করেছিলেন বলেই আমরা সেবা করতে পেরেছি।” এজন্য তিনি মহান আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করেন। তিনি বিগত বছরগুলোর ত্রুটি বিচ্যুতি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহবান জানিয়ে সকলকে কাউন্সিল অব মস্কের পাশে থাকার অনুরোধ জানান। (বিজ্ঞপ্তি)