ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
ঢাকা ৪ বৈশাখ ১৪৩৩, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সর্বশেষ
ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে

কাতালোনীয়ায় কানিজ রেহনুমা রাব্বানী সংবর্ধীত

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯, ০৬:২০ পিএম

কাতালোনীয়ায় কানিজ রেহনুমা রাব্বানী  সংবর্ধীত
২৭ জানুয়ারী রবিবার স্পেনের বার্সেলোনায় স্থানীয় একটি রেস্টুরেন্টে কাতালোনীয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ-এর আয়োজনে এবং কাতালোনীয়া আওয়ামী যুবলীগ ও বঙ্গবন্ধু পরিষদের সার্বিক সহযোগীতায় গণসংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। গণসংবর্ধনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,ইউরোপ সফরে আসা বাংলাদেশ জাতীয় সংসদ মহিলা সংরক্ষিত মৌলভীবাজার-সুনামগঞ্জ আসনের সাবেক এমপি, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভি,পি এডভোকেট শামসুন নাহার বেগম শাহানা'র মেয়ে - বাংলাদেশ আওয়ামী মহিলালীগ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট কানিজ রেহনুমা রাব্বানী(ভাষা) । কাতালোনীয়া আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এস,এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মির্জা আব্দুস সালাম।গণসংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতালোনীয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ আলম স্বাধীন এবং কাতালোনীয়া আওয়ামী যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু। এ সময় অন্যানদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কাতালোনীয়া যুবলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয়,কাতালোনীয়া আওয়ামীলীগ মহিলা নেতৃ খাদিজা আক্তার মনিকা,আওয়ামীলীগ নেতা শিমুল চৌধুরী,কাতালোনীয়া যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো.ছালাহ উদ্দিন,বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি হানিফ শরিফ,বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি কামাল বেপারী,আওয়ামী লীগ নেতা আব্দুল গনি এনাম ,কাতালোনীয়া স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ আহমদ,স্পেন ছাত্রলীগের সদস্য আব্দুল মুকিত,কাতালোনীয়া স্বেচ্ছাসেবক লীগের মহিলা সম্পাদিকা হীরা জামান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন স্পেন বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফাজ জনি,বার্সেলোনা জালালাবাদ এসোসিয়েশনের আহবায়ক কামরুজ্জামান কামরুল,বন্ধু সুলভ মহিলা সমিতির সভাপতি শিউলি আক্তার,আওয়ামী লীগ নেতা আব্দুস সুবহান মিয়া,সাজিদ আহমদ,ফিরুজ আলী,আব্দুল আলিম,জসিম উদ্দিন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। সংবর্ধিত নেত্রী এবং অনুষ্ঠানের প্রধান অতিথি এডভোকেট কানিজ রেহনুমা রাব্বানী (ভাষা)  বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হতে যাচ্ছে এবং বিশ্বের বুকে আমাদের দেশের প্রশংসা যখন শুনি তখন আমরা মাথা উচু করে বলতে পারি আমরা বাঙ্গালী, আমরা বঙ্গবন্ধুর সোনার বাংলার মানুষ।আমাদের এই গৌরব ধরে রাখতে হবে সঠিক রাজনীতির মাধ্যমে। প্রধান অতিথি তার বক্তব্যে উপস্থিত সকল প্রবাসী নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।