ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
ঢাকা ৬ চৈত্র ১৪৩২, শুক্রবার, ২০ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরানের গ্যাসক্ষেত্রে ইসরায়েলি হামলার জবাবে চার দেশের ৭ জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা : ঝুঁকিতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান দেড় বছর পর বাসায় ফিরতেই আওয়ামী লীগ নেতা হাসু গ্রেপ্তার গ্যাসক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা : বিশ্বজুড়ে লাফিয়ে বাড়ছে তেলের দাম, ব্যয় বৃদ্ধির শঙ্কা সৌদি আরবে চাঁদ দেখা যায়নি, ঈদ ২০ মার্চ : বাংলাদেশে কবে? ঈদের দিন সারা দেশে বৃষ্টির আশঙ্কা ইরান যুদ্ধের প্রতিবাদে পদত্যাগ করলেন মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ইরান যুদ্ধ: আরব আমিরাতে নিহতদের মধ্যে বাংলাদেশ ছাড়াও আছেন নেপালি, পাকিস্তানি ব্রাজিল স্কোয়াড থেকে ছিটকে গেলেন নেইমার পুতিনের আমন্ত্রণে মস্কোয় চিকিৎসা নিচ্ছেন মোজতবা খামেনি বাগদাদের মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা সিটি ও জেলা পরিষদ কি বিএনপি নেতাদের পুনর্বাসন কেন্দ্র? মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য, জার্মানি ও গ্রিস আরব আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার শব্দের চেয়ে ১৩ গুণ দ্রুত ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে ইরানের হামলা, দুবাই বিমানবন্দরে ফ্লাইট স্থগিত অস্কারে সেরা সিনেমা ডিক্যাপ্রিওর ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি: কলেজছাত্রকে হত্যা ৪২ জেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রশাসক বসালো সরকার মার্কিনীদের মধ্যপ্রাচ্যের ১২ দেশ ছাড়ার আহ্বান, হরমুজ রক্ষায় ট্রাম্পের উদ্যোগে ফ্রান্সের না মব করে পুলিশে দেওয়া পঙ্গু আ.লীগ নেতা মারা গেলেন কারা হেফাজতে ইরানের জ্বালানিসমৃদ্ধ খার্ক দ্বীপে ভয়াবহ মার্কিন হামলা, চরম প্রতিশোধের শঙ্কা এবার স্থল যুদ্ধে আসছে ২,৫০০ মার্কিন সেনা, ‘উভচর’ যুদ্ধজাহাজ : মোজতবাকে ধরিয়ে দিতে কোটি ডলার পুরস্কার সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে আকাশযুদ্ধে ইরানি শাসকদের পতন নাও হতে পারে নেতানিয়াহুর আশঙ্কা, ইরানী নেতাকে হত্যার হুমকি প্রথম ভাষণে মোজতবা খামেনির হুঁশিয়ারি : হরমুজ প্রণালি বন্ধ থাকবে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি সরাতে হবে ইংল্যান্ডের পেশাদার ক্রিকেট টুর্নামেন্টে খেলবেন মোস্তাফিজ, ১ কোটি ৬৪ লাখ টাকায় কিনল বার্মিংহাম হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা সংসদের প্রথম অধিবেশন শুরু: স্পিকার হলেন হাফিজ উদ্দিন আহমদ, কীভাবে সম্পন্ন হলো নির্বাচন প্রক্রিয়া? মোজতবা খামেনি এখন কোথায়? ইরানের নতুন সর্বোচ্চ নেতাও আক্রান্ত যুদ্ধের আকাশে নতুন মারণাস্ত্র : লেবাননে সাদা ফসফরাস, ইরানে কালো বৃষ্টি

স্পেনের মাদ্রিদে জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০১৯, ০৭:৪০ এএম

স্পেনের মাদ্রিদে জলবায়ু সম্মেলনে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হতে যাওয়া ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ২-১৩ ডিসেম্বর মাদ্রিদের আন্তর্জাতিক সম্মেলন স্থল ‘ফেরিয়া দে মাদ্রিদ’-এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধানসহ প্রায় ২৫ হাজার লোক অংশগ্রহণ করবেন বলে ধারণা করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন সম্মেলনটি চিলির রাজধানী সান্তিয়াগোতে হওয়ার কথা থাকলেও দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভের ফলে তা বাতিল করা হয়। এর ফলে সম্মেলনটি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। পরবর্তীতে ১ নভেম্বর ঘোষণা দেয়া হয় সম্মেলনটি স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হচ্ছে। সম্মেলনটির আয়োজক হিসেবে স্পেন মনোনীত হওয়ায় গর্বিত- টুইট বার্তায় এমনটিই জানালেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পেনের স্থানীয় সময় ১ ডিসেম্বর বিকালে মাদ্রিদে পৌঁছবেন এবং ৩ ডিসেম্বর সকালে আবার বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবেন বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বেশ কয়েকজন মন্ত্রীও থাকছেন বলে সূত্রটি জানিয়েছে।বাংলাদেশের পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রী মো.শাহাব উদ্দিন এর একান্ত সচিব আক্তারুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, পরিবেশ,বন ও জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন এ সম্মেলনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে মাদ্রিদ পৌঁছাবেন ১ ডিসেম্বর এবং প্রধানমন্ত্রীর সাথে দেশে ফিরবেন বলে জানান ।জলবায়ু মন্ত্রী শাহাব উদ্দিন আবারও পরবর্তীতে আগামী ০৮ডিসেম্বর মাদ্রিদে জলবায়ু সম্মেলনে যোগ দেওয়ার জন্য মাদ্রিদে আসবেন বলে জানান সচিব । প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ জলবায়ু সম্মেলনে ২ ডিসেম্বর উপস্থিত থাকবেন। তবে প্রধানমন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত কোনও অনুষ্ঠানে যোগ দেবেন কি না,তা এখনো জানা যায়নি। স্থানীয় আওয়ামী লীগ দলের সভানেত্রীকে গণসংবর্ধনা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে । বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পেনে আগমন উপলক্ষে ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মাদ্রিদে আসবেন। এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝেও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এদিকে, স্থানীয় বিএনপি’র পক্ষ থেকেও বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয়েছে বলে বার্সেলোনা বিএনপির একজন নেতা জানিয়েছেন।বার্সেলোনা বিএনপির নেতাকর্মীরা মাদ্রিদে হতে বিক্ষোভে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান।এছাড়াও ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিএনপি নেতাকর্মীরা মাদ্রিদে জড়ো হবেন বলেও বিএনপি'র এই নেতা জানান।