ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক?

স্পেনে ঈদ-উল ফিতর উদযাপিত

প্রকাশিত: ০৬ জুন ২০১৯, ০৩:৩৫ পিএম

স্পেনে ঈদ-উল ফিতর উদযাপিত
[youtube]qviTR-1C2fU[/youtube] যথাযথ মর্যাদা, আনন্দ উৎসব ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে স্পেনে ঈদ উল ফিতর উদযাপন হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার স্পেনে বসবাসরত মুসলমান প্রবাসী বাংলাদেশিরা তাদের প্রধান এ ধর্মীয় উৎসব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন। রাজধানী শহর মাদ্রিদ, পর্যটন নগরী বার্সেলোনাসহ স্পেনের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করে একে অপরের বাসায় গিয়ে ঈদের কুশলাদি বিনিময় করে ঈদের দিনকে আনন্দময় করার চেষ্টা করেন। তবে ঈদের দিন সরকারী ছুটি না থাকায় নামাজ আদায় করেই কাজে ছুটতে দেখা গেছে অধিকাংশদের। রাজধানী মাদ্রিদে স্পেনের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে ইসলামিক কালচারাল সেন্টারে। এ জামাতে বিভিন্ন দেশের মুসলিম কুটনীতিকরা ছাড়াও স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার ঈদের নামাজ আদায় করেন। বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েসের বায়তুল মুকাররম বাংলাদেশি মসজিদের তত্ত্বাবধানে প্রথমবারের মতো রেইনা সুফিয়া মিউজিয়াম সংলগ্ন খোলা ময়দানে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হয়। মহিলাদের জন্য ছিল নামাজের বিশেষ ব্যবস্থা। পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশি অধ্যুষিত এলাকা রাভাল সংলগ্ন শাহ জালাল জামে মসজিদ, লতিফিয়া ফুলতলী জামে মসজিদ ও দারুল আমাল জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে পৃথকভাবে অনেকগুলো ঈদের জামাত অনুষ্ঠিত হয়।শাহ জালাল জামে মসজিদের উদ্যোগে মসজিদে এবং খোলা মাঠে ৩টি জামাত, তৃতীয় জামাতে মহিলারাও অংশগ্রহণ করেন।লতিফিয়া ফুলতলী জামে মসজিদের উদ্যোগে মসজিদে ৩টি এবং প্লাসা মাকবায় ১টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।দারুল আমাল জামে মসজিদের তত্ত্বাবধানে মসজিদে ২টি এবং ২১শে চত্ত্বরে ৩টি জামাত অনুষ্ঠিত হয়। মাদ্রিদ এবং বার্সেলোনায় অনুষ্ঠিত ঈদের প্রতিটি জামাতেই ছিলো প্রবাসী বাংলাদেশিদের উপচে পড়া ভিড়।নামাজের পর বিশেষ মোনাজাতে মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনা করা হয়। নামাজ শেষে বাংলাদেশিরা একে অপরের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। এছাড়াও স্পেনের টেনেরিফ, লানজারোতে, মালাগা, আলিকান্তে, মুরছিয়া, সেভিয়া, গ্রানাদাসহ বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা মুসলিম প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় ও আনন্দ উচ্ছ্বাসে ঈদ উল ফিতর উদযাপন করেছেন। কন্ঠঃ তিশা সেন