ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক?

স্পেনের ইআরসি দলে ৮ জন প্রবাসী বাংলাদেশির যোগদান

প্রকাশিত: ১৮ জুলাই ২০২১, ০৬:২৩ পিএম

স্পেনের ইআরসি দলে ৮ জন প্রবাসী বাংলাদেশির যোগদান
স্পেনের বার্সেলোনায় মূলধারার রাজনৈতিক দল এসকেররা রিপাবলিকান দে কাতালোনিয়া- ইআরসি সংগঠনে যোগদান করেছেন ৮ জন প্রবাসী বাংলাদেশি। গত ১৬ জুলাই ইআরসি এর প্রধান কার্যালয়ে সদস্য ফরম জমা দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে ইআরসি দলে যোগদান করেন। এসময় ইআরসি দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। স্পেনের মূলধারার রাজনৈতিক দল ইআরসি দীর্ঘদিন ধরে কাতালোনিয়ায় স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সাথে নানা ইস্যু নিয়ে সম্পৃক্ত রয়েছে। অভিবাসীদের দাবি আদায়েও ভূমিকা রাখছে দলটি। প্রবাসী বাংলাদেশিদের ইআরসি-তে সম্পৃক্ত করতে দলের বাংলাদেশ সমন্বয়কারী পদও প্রদান করেছে সালেহ আহমেদ নামক একজন প্রবাসী বাংলাদেশিকে। গত ১৬ জুলাই ইআরসি দলে যোগদানকারী প্রবাসী বাংলাদেশিরা হলেন আফাজ জনি, আব্দুল বাসিত কয়সর, মিরন নাজমুল, লোকমান হোসেন, ফয়জুল রানা, জাফার হোসেন, এলাইছ মিয়া ও লায়েবুর রহমান। এসময় ইআরসি দলের অন্যতম শীর্ষ নেতা ও সাংসদ রবের্তো মাসি ও ইমিগ্রেশন সভাপতি নুরিয়া ক্যাম্পস দলে যোগ দেয়া ৮জন প্রবাসী বাংলাদেশিকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান। উল্লেখ্য, স্পেনের মূলধারার রাজনৈতিক কোন সংগঠনে একসাথে এ প্রথম সর্বোচ্চ সংখ্যক প্রবাসী বাংলাদেশি যোগদান করলেন।