ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঢাকা ১৪ শ্রাবণ ১৪৩৩, বুধবার, ২৯ জুলাই ২০২৬
সর্বশেষ
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে যা ঘটেছে গ্রিসের ক্রিটে অভিবাসী ঢল, ৭ দিনে ৪১৯ জন আটক ও উদ্ধার দক্ষিণ আফ্রিকায় দোকানে আগুন, ৬ বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে টোকেন সেবা চালু হজ ক্যাম্পে প্রবাসীদের জন্য ১০০ শয্যার আবাসন হবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী নিউ ইয়র্কে বাংলাদেশি ট্যাক্সিচালককে গুলি, আতঙ্কে প্রবাসী কমিউনিটি ব্রিটিশ-বাংলাদেশি শিশুকে বাঁচাতে গিয়ে এসেক্সে মা-মেয়ের মৃত্যু যুক্তরাজ্যে সুপারমার্কেট থেকে গ্রাহামের সেমি-স্কিমড দুধ প্রত্যাহার, পেনিসিলিন দূষণের আশঙ্কা ইংল্যান্ডে বাতাস ও পরিবেশ দূষণ: দরিদ্র এলাকার শিশুরা ৪০% বেশি হাসপাতালে ভর্তির ঝুঁকিতে ম্যান ইউতে ফিরে জার্সি সংকটে রাশফোর্ড মার্কিন-সৌদি ঐতিহাসিক পারমাণবিক চুক্তি: মধ্যপ্রাচ্যে কেন তৈরি হচ্ছে উদ্বেগ? রোমে মডার্ন স্কুলে ওপেন ডে, শুরু নতুন ভর্তি প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সুযোগ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল ২০ জেলায় নারী ডিসি, ১৯১ উপজেলায় ইউএনও নারী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন : উত্তরসূরি নিয়ে জোর আলোচনা যুক্তরাজ্যে অক্টোবর থেকে বিদ্যুৎ বিলে ভ্যাট কমাচ্ছে বার্নহাম সরকার যুক্তরাজ্যে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির হার কমল, উদ্বেগে অর্থনীতিবিদরা মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১০৮ অভিবাসী আটক পাসপোর্ট র‍্যাংকিংয়ে উগান্ডার চেয়েও ২৫ ধাপ পিছিয়ে বাংলাদেশ সৌদি আরবকে ঘিরে নতুন উত্তেজনা, উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে নৈতিক স্খলন: গাজী নজরুলকে বহিষ্কার করল জামায়াত, এমপি পদও ঝুঁকিতে রোমে প্রকাশ্যে মারধরের শিকার প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর বনি আমিন পারেদেসকে লাল কার্ড দেখানো হয়নি, নিশ্চিত করল ফিফা জানালা ভেঙে অর্ধেক শরীর বাইরে, বাঁচলেন রায়ানএয়ার যাত্রী PIP-সহ ডিজেবিলিটি বেনিফিটে কী কী পরিবর্তন আসছে, জেনে নিন বিস্তারিত স্মল হিথ পার্কে ফিরছে গ্রামীণ খেলার উৎসব, নবম সোনালী ক্রীড়া মেলা ২৬ জুলাই টেমস ওয়াটারকে সম্পূর্ণ সরকারি মালিকানায় ফেরানোর দাবি আপসানা বেগম এমপির গাড়িতে সিট বেল্ট নেই বা কানে ফোন? রাজধানীতে মামলা দেবে এআই ক্যামেরা! ১০০০ কোটি টাকার মূলধন ঘাটতি: আমিরাতে কি বন্ধ হয়ে যাচ্ছে জনতা ব্যাংক?

কাতালোনীয়া সান্তা কোলমা আওয়ামীলীগের বিজয় দিবস উদযাপন

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০১৯, ০৮:৩২ এএম

কাতালোনীয়া সান্তা কোলমা আওয়ামীলীগের বিজয় দিবস উদযাপন
কাতালোনীয়া রাজ্যের সান্তা কোলমা (বার্সেলোনা) আওয়ামী লীগের উদ্যোগে বাংলাদেশের ৪৯তম মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে । ২০শে ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় সান্তা কোলমার একটি হলরুমে বিপুল সংখ্যক আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে ৪৯তম বিজয় দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন সান্তা কোলমা আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম শফিক।সান্তা কোলমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান নাছিমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগ নেতা মুহিবুল হাসান কয়েস,কাতালোনীয়া আওয়ামী যুবলীগের সভাপতি কাজী আমির হোসেন আমু,কাতালোনীয়া আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয়,সান্তা কোলমা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক নিরু মিয়া,কাতালোনীয়া স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম নজরুল ইসলাম,কাতালোনীয়া স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া,কাতালোনীয়া বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি হানিফ শরিফ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালির অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জাতীয় চার নেতাসহ বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের কারণে আজকের এই স্বাধীন বাংলাদেশ এবং লাল সবুজের পতাকা ।বক্তারা বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমরা প্রবাসে আওয়ামী লীগের রাজনীতি করেন বলে বক্তারা তাদের বক্তৃতায় উল্লেখ করেন। আলোচনা সভা শেষ হয় মোনাজাতের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের ত্রিশ লক্ষ শহীদ মুক্তিযোদ্ধা,দু-লক্ষ সম্ভ্রম হারানো মা-বোন সহ ১৯৭৫এর ঘাতকদের বুলেটে নিহত জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের রোহের আত্মার মাগফেরাত কামনা করা হয়।