ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলমকে স্পেনে সংবর্ধনা

প্রকাশিত: ০১ আগস্ট ২০১৯, ১২:১৯ এএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলমকে স্পেনে সংবর্ধনা
[youtube]yMlfg5osD7A[/youtube] বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাহাঙ্গীর আলমকে স্পেনে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) মাদ্রিদের একটি রেস্তোরাঁয় রংপুরবাসীর ব্যানারে এ সংবর্ধনা দেয়া হয়। রেজাউল করিম রেজার সভাপতিত্বে ও আবু বক্কর সিদ্দিক বক্করের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত বিশেষ অতিথি ছিলেন র‌্যাবের পরিচালক (অপারেশন) জাহাঙ্গীর হোসেন মাতব্বর, বিপিএম, পিপিএম। সংবর্ধিত জাহাঙ্গীর আলম তাকে সংবর্ধনা প্রদান করায় রংপুরবাসীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনেক বেশি উল্লেখ করে তিনি বলেন, রেমিটেন্স যুদ্ধাদের কল্যাণে বাংলাদেশ সরকার আন্তরিক এবং প্রবাসীদের সমস্যা সমাধানেও নানা কর্মসূচি গ্রহণ করেছে সরকার। জাহাঙ্গীর আলম প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগ করার অনুরোধ জানান ও সবার প্রতি সহমর্মিতা রেখে ঐক্যবদ্ধভাবে চলার আহ্বান জানান, যাতে প্রবাসেও বাংলাদেশের মুখ উজ্জ্বল হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মনোয়ার হোসেন মনু, বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আল মামুন, বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান, আওয়ামী লীগ নেতা একরামুজ্জামান কিরন, কমিউনিটি নেতা আবু সায়েম, সুরুজ্জামান, নূর মোহাম্মদ রিপন, খন্দকার আমিনুর রহমান আনজু, আব্দুর রহিম, নাসিরুল ওয়াহাব অপু, শফিকুল ইসলাম রিপন, রফিক আহমেদ, রফিকুল ইসলাম রঞ্জু প্রমূখ।