ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

দ্বন্দ্ব মিটে এক সারিতে স্পেন আওয়ামীলীগ

প্রকাশিত: ১০ জুলাই ২০১৯, ০৫:৩০ পিএম

দ্বন্দ্ব মিটে এক সারিতে স্পেন আওয়ামীলীগ
আওয়ামী লীগ স্পেন শাখার ব্যানারে পৃথক পৃথক কর্মসূচি আর রেষারেষিতে বিরক্ত তৃণমূলের সাধারণ নেতাকর্মীরা। দীর্ঘ প্রায় ৬ বছর অতিক্রম হলেও নতুন করে দলটির সম্মেলন হয়নি। তাই নানা গ্রুপে বিভক্ত স্পেন আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা ও নতুন সম্মেলনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে মাদ্রিদে পৌঁছেছেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম ও মুজিবুর রহমান মুজিব। ৯ জুলাই মঙ্গলবার স্থানীয় সময় বিকাল ৪টায় মাদ্রিদ বিমান বন্দরে এ দুই নেতা পৌঁছলে স্পেন আওয়ামী লীগের সব গ্রুপের নেতাকর্মীরা তাদেরকে ফুল দিয়ে স্বাগত জানান। ১০ জুলাই বুধবার স্থানীয় সময় বিকালে আওয়ামী লীগ স্পেন শাখার নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানা যায়, ২০১৩ সালের ১১ অক্টোবর অনুষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগ স্পেন শাখার সর্বশেষ সম্মেলন। প্রায় ৬ বছর অতিক্রম হলেও নতুন করে সম্মেলন হয়নি। বরং সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সদ্য প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ভাঙ্গিয়ে পৃথক পৃথক কমিটি গঠন ও কার্যক্রম চালাচ্ছিলেন দলের স্পেন শাখার শীর্ষ নেতারা। চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি জার্মান সফরকালীন সময় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন। এরপর থেকে স্পেন আওয়ামী লীগের নেতারা নিজেদের কমিটির পদবী উল্লেখ না করে পৃথকভাবে স্পেন আওয়ামী লীগের ব্যানারে কার্যক্রম চালাতে থাকেন। সর্বশেষ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীও পৃথকভাবে পালন করা হয়েছে। সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব ইউরোপের প্রতিটি দেশে সম্মেলনের মাধ্যমে কমিটি করার ঘোষণা এবং দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার তাড়া দেন। কমিটি গঠন প্রক্রিয়ার ধারাবাহিকতায় ইউরোপ আওয়ামী লীগের এ দুই শীর্ষ নেতা স্পেনে সাংগঠনিক সফরে এসেছেন। ইতিমধ্যে তারা কয়েকটি গ্রুপের নেতাকর্মীদের সাথে পৃথকভাবে আলোচনা করেছেন বলে জানা গেছে। আজ (১০ জুলাই) আওয়ামী লীগ স্পেন শাখার সকল নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে দলটির সম্মেলনের তারিখ ও সম্মেলনের প্রক্রিয়া নিয়েও আলোচনা হবে বলে জানা গেছে।