ঢাকা ৩ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
ঢাকা ৩ বৈশাখ ১৪৩৩, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
সর্বশেষ
জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন? হরমুজ প্রণালি দিয়ে দিনে ১৫ জাহাজ যেতে দেবে ইরান, ট্রাম্পের ক্ষোভ শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধ্যাপকসহ ৩০জনেরই সাজা যুদ্ধবিরতির একদিন পরও হরমুজ প্রণালি বন্ধ ২০ বছরে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, আওয়ামী লীগের বিরুদ্ধে ২০ মাসেই ‘লক্ষাধিক’ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি আলোচনা, কোন পক্ষ কী বলছে বাংলাদেশি ভিসা প্রক্রিয়ায় ১৩ দেশের কড়া বার্তা: দালাল এড়িয়ে চলুন টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মেয়র নির্বাচন ৭ মে দড়ি ধরে মসজিদে যাওয়া অন্ধ মুয়াজ্জিন আব্দুর রহমান মারা গেছেন বড়লেখা ফ্রেন্ডস ক্লাব ইউকে-র এজিএম ও দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

তথ্য ফাঁসের অভিযোগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন বরখাস্ত

প্রকাশিত: ০২ মে ২০১৯, ০৪:২৫ পিএম

তথ্য ফাঁসের অভিযোগে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসন বরখাস্ত
রাষ্ট্রীয় গোপনীয় তথ্য ফাঁসের দায়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী গেভিন উইলিয়ামসনকে বরখাস্ত করেছেন প্রধানমন্ত্রী টেরেসা মে। স্থানীয় সময় বুধবার (০১ মে) প্রধানমন্ত্রী তাকে পদত্যাগের নির্দেশ দেন। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-এনএসসি’র বৈঠকে চীনা মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়েকে নিয়ে এক আলোচনার তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে উইলিয়ামসনের বিরুদ্ধে। যদিও তিনি তা অস্বীকার করে আসছেন। এনএসসির গত সপ্তাহের বৈঠকে হুয়াওয়ে কোম্পানিকে ফাইভ জি নেটওয়ার্কের কাজ দেওয়া নিয়ে আলোচনা হয়েছে বলে দ্য টেলিগ্রাফ খবর প্রকাশ করলে তা নিয়ে আলোচনার ঝড় বইছে দেশটির পার্লামেন্টে। কেননা হুয়াওয়ের সঙ্গে এখন যুক্তরাষ্ট্রের টানাপড়েন চলছে। আর তাই বন্ধু রাষ্ট্র বিরোধী কোম্পানি ব্যবহার না করার আহ্বান জানিয়ে আসছে দেশটি। এর মধ্যেই এরকম খবর ফাঁস হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে টেরেসা মের সরকার। তাকে বরখাস্ত করার পর আন্তর্জাতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী পেনি মরডান্টকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনিই প্রথম কোনো নারী, যিনি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন।