ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

ফুটবলার আঁখির বাবার সঙ্গে অসদাচরণ, দুই পুলিশ ক্লোজড

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৮ পিএম

ফুটবলার আঁখির বাবার সঙ্গে অসদাচরণ, দুই পুলিশ ক্লোজড
জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় আঁখি খাতুনের বাবা আক্তার হোসেনের সঙ্গে অসদাচরণের ঘটনায় সিরাজগঞ্জের শাহজাদপুর থানার দুই পুলিশ সদস্যকে সিরাজগঞ্জ পুলিশ লাইনসে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃধা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ফুটবলার আঁখির বাবার সঙ্গে অসদাচরণের ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মামুন হোসেন ও পুলিশ সদস্য আবু মুসাকে ক্লোজড করে সিরাজগঞ্জ পুলিশ লাইনসে পাঠানো হয়েছে। ওসি আরও বলেন, আঁখিকে সরকার থেকে দেওয়া জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালত থেকে একটা নোটিশ থানায় এসেছিল। সেই নোটিশটি এএসআই মামুন আঁখির বাবার কাছে পৌঁছে দিয়ে রিসিভ করার সময় তার সঙ্গে কথাকাটাকাটি হয়। পরে বিষয়টি নিয়ে বিভাগীয় তদন্ত হয়। তদন্ত শেষে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। পরিবার সূত্র জানায়, সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের অন্যতম সেরা খেলোয়াড় আঁখি খাতুনের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পারকোলা গ্রামে। সেখানে এক শতক জমির ওপর দোচালা একটি টিনের ঘরে তার বেড়ে ওঠ। সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে গোল্ডেন বুট জেতা এ ফুটবলারকে তিন শতক জমি উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে সে সময়ের দেওয়া জমি পাননি এই নারী ফুটবলারের পরিবার। পুনরায় চলতি বছরের গত ৪ জুন সিরাজগঞ্জ অফিসার্স ক্লাবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আঁখির পরিবারের কাছে ৮ শতক জমির দলিল হস্তান্তর করেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। এই জমি নিয়ে আর সমস্যা হবে না, এমনটাই জানানো হয়েছিল আঁখির পরিবারকে। কিন্তু সম্প্রতি সেই জমি নিয়েও চলছে আইনি জটিলতা। বৃহস্পতিবার দুপুরে আঁখির বাবা আক্তার হোসেন জাগো নিউজকে জানান, বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শাহজাদপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মামুনসহ কয়েকজন পুলিশ তার বাড়িতে আসেন। তারা বলেন, সরকারের দেওয়া আঁখির জমির ওপরে আদালত থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরে এএসআই মামুন তাকে একটি কাগজে সই দিতে বলেন। আক্তার হোসেন তাকে ইউএনও বা ডিসির সঙ্গে কথা বলতে বলেন। তখন আবারও সই চাইলে তিনি সই না দেওয়ায় তাকে কটূক্তি করেন পুলিশ কর্মকর্তা। শুধু তাই নয়, তাকে থানায় ধরে নিয়ে যাবে বলা হয়েছে। এ বিষয়ে শাহজাদপুর থানার এএসআই মামুন হোসেনের ভাষ্য, ‘আঁখিদের বাড়ির জমির বিষয়ে আদালত থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। তার একটি নোটিশ নিয়ে আঁখির বাড়িতে গিয়েছিলাম। নোটিশ বিষয়ে আঁখির বাবাকে বোঝানোর পর একটি সই করতে বলা হয়। তিনি সই না করায় কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে ওসি স্যার বিষয়টির সমাধান করেছেন।’