ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
ঢাকা ২৩ ফাল্গুন ১৪৩২, রোববার, ০৮ মার্চ ২০২৬
সর্বশেষ
লন্ডনে হাই কমিশনারকে ‘প্রত্যাহার’ এর খরব দিলে পররাষ্ট্র উপদেষ্টা ৭ মার্চের ভাষণ বাজিয়ে আটক ঢাবির সাবেক ছাত্র, সাউন্ড বক্স জব্দ ৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের

ব্রিটেনে লন্ডনসহ একাংশে টিয়ার ৪ লকডাউন ঘোষণা

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২০, ০১:৫৩ এএম

ব্রিটেনে লন্ডনসহ একাংশে টিয়ার ৪ লকডাউন ঘোষণা
করোনাভাইরাস মহামারি মোকাবেলায় নতুন করে কড়াকড়ি ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।রাজধানী লন্ডনসহ সাউথ ইস্ট এবং ইস্ট অব ইংল্যান্ডে বাধা-নিষেধের টিয়ার ৪ ঘোষণা করা হয়েছে। করোনা ভাইরাসের একটি রূপান্তরিত রূপ এখন সংক্রমিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন । এটি মোকাবেলায় ২০ ডিসেম্বর রবিবার  সকাল থেকে নতুন লকডাউনের ঘোষণা কার্যকরি হবে। শনিবার বিকেলে পূর্ব নির্ধারিত এক সংবাদ সম্মেলনে নতুন এই পদক্ষেপের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা ভাইরাসের নতুন একটি রূপান্তরিত রূপ ছড়িয়ে পড়ছে। এটি যে হারে ছড়িয়ে পড়ছে তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়। ভাইরাস যেহেতু তার আক্রমণের ধরণ পাল্টেছে তাই আমাদেরকেও এখন প্রতিরোধের ধরণ পাল্টাতে হবে। বক্তব্যে বরিস জনসন বলেন, নতুন বাধানিষেধের আওতায় থাকা এলাকাগুলোর বাসিন্দাদের অবশ্যই নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া কোনো ধরণের কার্যক্রম চালু থাকবে না। মানুষ অকারণে বাসার বাইরেও যেতে পারবে না। মানুষকে বাসায় বসে কাজ করার আহবান জানিয়েছেন বরিস জনসন। তবে নির্মাণ শ্রমিক ও এ খাতের সঙ্গে সংশ্লিষ্টদের কর্মক্ষেত্রে যাওয়ায় কোনো নিষেধাজ্ঞা থাকছে না। টিয়ার ৪ যেসব এলাকায় ঘোষণা করা হয়েছে সেখানে বাইরে থেকে প্রবেশ না করার আহবান জানিয়েছেন বরিস জনসন। এই কড়াকড়ি দুই সপ্তাহের জন্য ঘোষণা করা হয়েছে। আগামী ৩০শে ডিসেম্বর এটি আবারো পর্যালোচনা করে দেখা হবে। তবে এর আগে টিয়ার ৪ লকডাউন চলাকালীন সবার জন্য স্টে হোম অর্ডার জারি থাকবে। ঘোষণায় বৃটিশ নাগরিকদের ভ্রমণ না করার আহবান জানিয়েছেন বরিস জনসন। টিয়ার ৪ লকডাউন চলা এলাকায় প্রবেশ করা যাবেই না। অন্যান্য এলাকার ক্ষেত্রেও স্থানীয় পর্যায় ছাড়া ভ্রমণ না করার কথা বলেছেন তিনি। এছাড়া, জরুরি কাজ না থাকলে বিদেশ সফর না করার আহবান জানিয়েছেন তিনি। বড়দিনে বাসার বাইরে কোনো উৎসব বা সমাবেশ করা যাবেনা বলে ঘোষণায় জানিয়েছেন বরিস জনসন। তবে পারিবারিকভাবে দিনটি উৎযাপন করার কথা বলেছেন তিনি। এ সুযোগ থাকছে না নববর্ষের জন্য। থার্টি ফার্স্ট নাইটেও অন্যান্য দিনের মতো কড়াকড়ি জারি থাকবে।  প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, আমি জানি মানুষ বড়দিনে কত আগ্রহ নিয়ে বসে থাকে পরিবার পরিজন নিয়ে উৎসব করার জন্য। এদিনটি নষ্ট হয়ে যাওয়া কতখানি হতাশার তা আমি জানি। তবে আমাদেরকে এখন অবশ্যই বিজ্ঞানভিত্তিক চিন্তা করতে হবে। প্রধানমন্ত্রী হিসেবে আমার কাছে আর কোনো বিকল্প নেই। এবারের বড়দিন ভিন্ন হবে কারণ আমাদের বাস্তববাদি হওয়া জরুরি। এবারের বড়দিনে যদি আমরা ধৈর্য্যের পরিচয় দিতে পারি তাহলে ভবিষ্যতের বড়দিন আরো মধুর হবে। বক্তব্যের শেষে বরিস জনসন ব্রিটিশ নাগরিকদের ভ্যাকসিন গ্রহণের আহবান জানান। তিনি বলেন, ব্রিটেন পৃথিবীর প্রথম রাষ্ট্র হিসেবে ভ্যাকসিন নিশ্চিত করেছে। তাই যখন এনএইচএস কর্মীরা আপনাকে ফোন করবে, আপনারা ভ্যাকসিন গ্রহণ করবেন। এখন পর্যন্ত ৩ লাখ ৫০ হাজার মানুষ তাদের ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছে বলেও জানান তিনি।