ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ
অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল

৩ বছর দুই মাস কোমায় থেকে চলে গেল মেধাবী ছাত্র আনাস

প্রকাশিত: ১২ জুন ২০২০, ০৩:৫৮ এএম

৩ বছর দুই মাস কোমায় থেকে চলে গেল মেধাবী ছাত্র আনাস
দীর্ঘ তিন বছর দুই মাস কোমায় থেকে অবশেষে না ফেরার দেশে পাড়ি দিল আবুধাবি মেরিল্যান্ড ইন্টারন্যাশনাল স্কুলের নবম শ্রেনীর মেধাবী ছাত্র আবতাহি সিদ্দিক আনাস (১৭)। বৃহস্পতিবার সকাল সাড়ে এগারোটার দিকে আবুধাবির সৌদি সীমান্তবর্তী সিলা সেন্ট্রাল হাসপাতালে মারা যায় আনাস। জানা গেছে, ২০১৭ সালের ১৮ এপ্রিল সন্ধ্যায় স্কুল শেষে কোচিং এ যাওয়ার পথে শিল্পনগরী  মোসাফফাহ'র একটি সাবওয়ে পার হবার সময় জনৈক জর্ডানী নাগরিক চালিত দ্রুতগামী গাড়ীর সাথে ধাক্কা লাগে তার। এতে সে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়ে কোমায় চলে যায়। সড়ক দুর্ঘটনায় আহত হবার পর তাকে আবুধাবির বিশেষায়িত মাফরাক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রাখা হয়। এক বছর পর তাকে হাসপাতালের লং টার্ম কেয়ার ইউনিটে নেয়া হয়। সেখান থেকে সর্বশেষে আবুধাবির সৌদি সীমান্তবর্তী সিলা সেন্ট্রাল হাসপাতালে স্থানান্তর করা হয়। দীর্ঘদিন ধরে তাঁর শারিরীক অবস্থা  গ্লাসগো কোমা স্কেলের ৭ম স্কেলে ছিল । হাসপাতালে তাকে নিয়মিত ফিজিওথেরাপী সহ সবধরনের চিকিৎসা সেবা দেয়া হয়। চিকিৎসকরা জানান, মস্তিষ্কের নার্ভাস সিস্টেমের এই সংকট থেকে চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক অবস্থায় উত্তরণ সহজসাধ্য ছিল না। দীর্ঘ ৩ বছর দুই মাস কোমায় থেকে বৃহস্পতিবার তার মৃত্য হয়। আনাস চট্টগ্রাম জেলার রাউজান থানার নোয়াপাড়া গ্রামের প্রবাসী ব্যবসায়ী নুরুল আবসারের জ্যেষ্ঠ পুত্র। অকাল মৃত্যুতে দেশী বিদেশী শিক্ষক ছাত্রদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।