ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

৮ ও ৯ সেপ্টেম্বর লন্ডনে দু’দিন ব্যাপী বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব

প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯, ০৫:৩২ এএম

৮ ও ৯ সেপ্টেম্বর লন্ডনে দু’দিন ব্যাপী বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
[youtube]bnCQ10Ga85g[/youtube] বহুসংস্কৃতির চারণভূমি যুক্তরাজ্যের লণ্ডন শহরে প্রতি বছরের মতো এবারও বইমেলার উদ্যোগ নিয়েছে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য।এই সংগঠনের ব্যানারে ৯ম বইমেলা দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হবে আগামী ৮ ও ৯ সেপ্টেম্বর, পূর্ব লণ্ডনের ব্রাডি আর্ট সেণ্টারে। এ উপলক্ষ্যে ৩০ আগস্ট ২:১৫ মিনিটে লণ্ডন বাংলা প্রেসক্লাব অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেলার বিস্তারিত কর্মসূচী লিখিত বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ইকবাল হোসেন বুলবুল। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। তার সঙ্গে থাকবেন সংস্কৃতিমন্ত্রণালেয়র ৩ সদস্যের  প্রতিনিধি দল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্যস্থ বাংলাদেশ হাইকমিশনার  সাঈদা মুনা তাসনীম, টাওয়ার হ্যামলেট্স কাউন্সিলের নির্বাহী মেয়র জনাব জন বিগ্স, মহান একুশের অমর গানের রচয়িতা বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ভীষ্মদেব চৌধুরী, বিশিষ্ট সাহিত্যিক ড. শাহাদুজ্জামান, মুক্তিযুদ্ধের  সংগঠক যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক জনাব নঈম নিজাম এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক চৌধুরী। লিখিত বক্তব্যে দু‘দিনব্যাপী কর্মসূচীর মধ্যে উল্লেখ করা হয়, প্রথম দিন সকাল সাড়ে এগারোটায় অনুষ্ঠান উদ্বোধন করবেন বিশেষ অতিথি, সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবীন  সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। প্রতিদিন দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত চলবে অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচী। এছাড়া থিয়েটার হলে আলোচনা সভা, পদকপ্রদান, কবিদের কণ্ঠে কবিতা পাঠ, আবৃত্তি এবং সব শেষে বিলেতের শিল্পীরা পরিবশেন করবেন সঙ্গীতানুষ্ঠান। লিখিত বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্ন-উত্তরে অংশ নেন সংগঠনের সভাপতি গবেষক ফারুক আহমদ, সাধারণ সম্পাদক  কবি ইকবাল হোসেন বুলবুল, কার্যকরী কমিটির অন্যতম মেম্বার ড. মুকিদ চৌধুরী, ট্রেজারার কবি এ কে এম আবদুল্লাহ। বাংলাদেশ সরকার এর পক্ষ থেকে গত বছরও কোন সহযোগিতা ছিলো না। এবারও কী শেষমেষ একই পরিস্থিতির মুখোমুখী হতে হবে আপনাদের? সাংবাদিকের প্রশ্নের  উত্তরে সংগঠনের সভাপতি ফারুক আহমদ বলেন,  ‘আমরা এবার তাদের সঙ্গে মতবিনিময় করেছি এবং বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে একটি প্রস্তাবও রাখা হয়েছে যাতে আমরা এই মেলায় বঙ্গবন্ধুর নামে একটি কর্ণার রাখি; যেখানে বঙ্গবন্ধু সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ রাখা হবে। তাছাড়া এ বছর বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুকে নিয়ে শতবর্ষ কর্মসূচীও নিয়েছে, সেটার অংশ হিসেবেও সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ  এটিকে মূল্যায়ন করতে চায়।’ সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ   ২০১৮ সালে  কবি সাহিত্যিকদের পদক দিয়েছিল। এবারও কী সেটা থাকছে?  প্রশ্নের জবাবে  সাধারণ সম্পাদক  কবি ইকবাল হোসেন বুলবুল বলেন, ‘এটি কোনো নিয়মিত পদক প্রদান নয়। সংগঠন চাইলে মাঝে মধ্যে কাউকে মূল্যায়নের  উদ্যোগ নিতে পারে। তবে  এ বছর  সংগঠনের  পক্ষ থেকে কোনো পদক প্রদান করা হচ্ছে না।’ এক সম্পূরক প্রশ্নের জবাবে পদক বা পুরুষ্কার সম্পর্কে ড. মুকিদ চৌধুরী বলেন, ‘অনুষ্ঠানে  আগামী প্রকাশনী  একটি পদক প্রদান করবে। যেটির নামকরণ হচ্ছে - দ্রোহী কথাসাহিত্যিক আব্দুর রউফ চৌধুরী স্মৃতিপদক । এটি আমাদের সংগঠনের কোনো উদ্যোগ নয়, কিন্তু আমাদের অতিথি প্রকাশনী আমাদের অনুষ্ঠানের পরিসরটি কেবলমাত্র ব্যবহার করবে। যেহেতু প্রবাসী যে কাউকে এই পদকটি প্রদান করা হবে আর পদকটি একজন প্রবাসী লেখকের নামে সে হিসেবে আমরা এটিকে আমাদের মূল্যায়ন বলেই মনে করি।’ দুদিন ব্যাপী  বাংলাদেশ বইমেলা উৎসবে থাকছে নানা আয়োজন:  দু’দিন ব্যাপী এই মেলা ও উৎসব চলবে প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত। পাশাপাশি ব্রার্ডি আর্ট সেন্টারের স্টুডিও থিয়েটারে প্রথমদিন, ৮ সেপ্টেম্বর রবিবার থাকবে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, পদক প্রদান, কবিদের কন্ঠে কবিতাপাঠ, কবিতা আবৃত্তি এবং সব শেষে বিলেতের শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। দ্বিতীয় দিন, ৯ সেপ্টেম্বর সোমবার  রয়েছে তিনটি সেমিনার। প্রথম সেমিনার শুরু হবে দুপুর বারোটায়। বিষয় : ‘বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে সরকারের পরিকল্পনা’। মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন ড. শেখ মুসলিমা মুন, ডেপুটি সেক্রেটারি, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। দ্বিতীয় সেমিনার শুরু হবে বিকেল ২:৩০টায়। বিষয় : ‘অনাবাসী সাহিত্য‘। মূলপ্রবন্ধ উপস্থাপন করবেন বিলেতবাসী কবি হামিদ মোহাম্মদ। তৃতীয় সেমিনার শুরু হবে বিকাল ৩:৩০টায়। বিষয় : লেখক ও প্রকাশ সম্পর্ক। সেমিনার তিনটির আলোচনায় অংশগ্রহণ করবেন- ড. ভীষ্মদেব চৌধুরী, ড. শাহাদুজ্জামান, শামীম আজাদ, নঈম নিজাম, ওসমান গণি, ড. মুকিদ চৌধুরী, এমদাদুল হক চৌধুরী, মিলটন রহমান প্রমুখ। দ্বিতীয় দিনের তৃতীয় পর্বে আরও রয়েছে লেখক, কবি ও শিল্পীদের নিয়ে কবিতাপাঠ, গল্পবলা এবং সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষে একটি  উৎসব স্মারক প্রকাশিত হবে। সংবাদ সম্মেলনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্য পক্ষ থেকে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা হামিদ মোহাম্মদ,সাংগঠনিক সম্পাদক আনোয়ার শাহজাহান,সহ সাধারণ সম্পাদক স্মৃতি আজাদ,সহ কোষাধক্ষ্য সৈয়দ হিলাল সাইফ,মেম্বার সেক্রেটারী মোহাম্মদ মুহিদ,নির্বাহী সদস্য ময়নূর রহমান বাবুল, আনোয়ারুল ইসলাম অভি ও  ছালেহ আহমদ।   আরও পড়ুন:‘বাংলাদেশ  বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব ২০১৮’।  https://52banglatv.com/2018/09/2129/