ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট প্রথমে পাবেন কুয়েত প্রবাসীরা

প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩৫ পিএম

১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট প্রথমে পাবেন কুয়েত প্রবাসীরা
বাংলাদেশি নাগরিকদের জন্য চালু হতে যাচ্ছে ইলেকট্রনিক পাসপোর্ট (ই-পাসপোর্ট)। এর মেয়াদ হবে ১০ বছর। এই পাসপোর্ট প্রথম দেয়া হবে কয়েত প্রবাসীদের। কুয়েতে এক অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও মারাফি কুয়েতিয়া কোম্পানির সিইও কাজী শহিদ ইসলাম পাপুল। তিনি বলছেন, খুব শিগগিরই ১০ বছর মেয়াদের পাসপোর্ট পাবেন সবাই। খুশির খবর হলো যে, বিদেশে প্রথম কুয়েত প্রবাসীদের প্রদান করা হবে ১০ বছর মেয়াদি পাসপোর্ট। এই সংসদ সদস্য আরও বলেন, বর্তমান সরকার প্রবাসীদের জন্য একটি উদ্যোগ নিয়েছে। তা হলো- যেসব প্রবাসী বৈধ পথে টাকা পাঠাবেন, সরকার সেই টাকার দুই পারসেন্ট ফেরত দেবেন। কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামানের বাবা নুর মোহাম্মদ বিশ্বাসের মৃত্যুতে এক মিলাদ ও দোয়া মাহফিলে বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) তিনি এসব কথা বলেন। মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মানবতার সেবা হলো উত্তম সেবা, যে যার মতো মানবতার সেবায় কাজ করা উচিত। এতে দুনিয়াতে ও আখিরাতে শান্তি পাওয়া যায়। মিলাদ ও দোয়া মাহফিলের করে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। কুয়েতের খাইতান রাজধানী প্লেস হোটেলে এই মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম। আব্দুল হাই ভূঁইয়ার সঞ্চালনায় মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা সচিব জহিরুল ইসলাম খান, প্রকৌশলী ফরিদ উদ্দিন, মরুলেখা সম্পাদক আব্দুর রউফ মাওলা। আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আবদুস সেলিম, তৌদিলুল আমল চৌধুরী, হাবিবুর রহমান, মাহফুজুর রহমান, হোসেন আজিজ, মো. গাজী প্রমুখ। এ ছাড়া কুয়েতের বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশি ও পরিবার, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কুরআন তেলায়াত ও দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ আবু বক্কর সিদ্দিক।