ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

হামাস নির্মূলে গাজায় ইসরায়েলি আগ্রাসন তীব্রতর, ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০১:৩৫ পিএম

হামাস নির্মূলে গাজায় ইসরায়েলি আগ্রাসন তীব্রতর, ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে নির্মূলের লক্ষ্যে গাজা উপত্যকায় আরও তীব্র সামরিক অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বিমান ও স্থল অভিযানে শনিবার (১৭ মে ২০২৫) একদিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১১৫ জন ফিলিস্তিনি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় অনির্দিষ্টকালের জন্য আইডিএফ মোতায়েন থাকবে। তার ভাষায়, “ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া হবে এবং দক্ষিণ গাজায় যে ত্রাণ বিতরণ কেন্দ্র থাকবে, তা থাকবে ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণে।”

জাতিসংঘ মহাসচিব নেতানিয়াহুর এই ঘোষণার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, এমন সিদ্ধান্ত সংঘর্ষকে আরও ভয়াবহ করে তুলবে এবং এতে সাধারণ মানুষের প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ আরও বাড়বে।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম এনবিসি এক প্রতিবেদনে দাবি করেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গাজার প্রায় ১০ লাখ ফিলিস্তিনিকে লিবিয়ায় স্থায়ীভাবে পুনর্বাসনের একটি পরিকল্পনা করছে।

ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার পরিকল্পনায় ট্রাম্প প্রশাসন

গাজাবাসীদের লিবিয়ায় স্থায়ীভাবে পুনর্বাসনের উদ্যোগের বিষয়ে অবগত পাঁচ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনবিসি জানায়, মার্কিন প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছে। এর মধ্যে তিনজন কর্মকর্তা জানিয়েছেন, ফিলিস্তিনিদের স্থানান্তর নিয়ে লিবিয়ার শাসকগোষ্ঠীর সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ হয়েছে।

তারা আরও বলেন, যদি লিবিয়া ফিলিস্তিনিদের গ্রহণে সম্মত হয়, তবে যুক্তরাষ্ট্র সে দেশের দীর্ঘদিন আটকে থাকা বৈদেশিক মুদ্রার একটি অংশ ছাড় করতে পারে। উল্লেখ্য, এক দশকেরও বেশি সময় আগে লিবিয়ার শত শত কোটি ডলার যুক্তরাষ্ট্রে জব্দ করা হয়। যদিও এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সমঝোতা হয়নি বলেও তারা জানিয়েছেন।

তাদের দাবি, পরিকল্পনার বিষয়ে ইসরায়েল অবগত রয়েছে। তবে এই পুনর্বাসন প্রকল্প বাস্তবায়নে অর্থায়নের উৎস কিংবা সম্ভাব্য সময়সীমা সম্পর্কে কোনও তথ্য জানায়নি এনবিসির প্রতিবেদনে।

প্রতিবেদন প্রস্তুতের আগে একাধিক অনুরোধ সত্ত্বেও মার্কিন পররাষ্ট্র দপ্তর ও জাতীয় নিরাপত্তা পরিষদ এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। তবে প্রতিবেদনের প্রকাশের পর এক মার্কিন কর্মকর্তা এনবিসির দাবিগুলোকে “সম্পূর্ণ অসত্য” বলে উল্লেখ করেন।

তার ভাষ্য, “এ ধরনের কোনও পরিকল্পনা বাস্তবতা নির্ভর নয়। এটা অবাস্তব ও অর্থহীন চিন্তা, যার কোনো আলোচনা হয়নি।”

হামাসের এক জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম বলেন, ফিলিস্তিনিদের লিবিয়ায় সরিয়ে নেওয়ার এমন কোনো উদ্যোগ সম্পর্কে তারা অবগত নন। উল্লেখ্য, হামাসকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে শ্রেণিবদ্ধ করেছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েল সরকারও এ বিষয়ে এনবিসির অনুরোধে কোনও মন্তব্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।

অন্যদিকে, লিবিয়া নিজ দেশের নাগরিকদেরই যথাযথ সেবা দিতে হিমশিম খাচ্ছে। দেশটির পশ্চিমাঞ্চলে প্রধানমন্ত্রী আবদুল হামিদ দেবেইবাহ এবং পূর্বাঞ্চলে খলিফা হাফতারের নেতৃত্বাধীন দুটি প্রতিদ্বন্দ্বী সরকার দীর্ঘদিন ধরে সশস্ত্র সংঘর্ষে জড়িত।

এই বিষয়ে দেবেইবাহ সরকারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মিও কোনো মন্তব্য করেনি।

এদিকে, গাজায় চলমান পরিস্থিতিকে “মানবসৃষ্ট বিপর্যয়” আখ্যা দিয়ে আয়ারল্যান্ড ও স্পেনসহ অন্তত ছয়টি দেশ ইসরায়েলের প্রতি সামরিক আগ্রাসন বন্ধ এবং জরুরি মানবিক ত্রাণ সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।