ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
সর্বশেষ
এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক কুষ্টিয়ায় দরবারে হামলা চালিয়ে পীরকে কুপিয়ে হত্যা, কী হয়েছিল সেখানে? ইরান-যুক্তরাষ্ট্র ২১ ঘণ্টার আলোচনা ব্যর্থ : খারাপ খবর! ইরানের সঙ্গে চুক্তি হয়নি: ভ্যান্স রোমে সুরঙ্গ খুঁড়ে বাংলাদেশি দোকানে চুরি 'আওয়ামী লীগ বাঁচাতে' শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে তৃণমূল কুয়েতে ইরানের হামলায় মার্কিন সেনা নিহত হওয়ার তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে যুদ্ধবিমানের বহর পাঠাল পাকিস্তান, কেন?

স্পেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন

প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ০৪:৪১ এএম

স্পেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন
মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাস ১৭ মার্চ  যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপ করে। দিবসের কর্মসূচীর মধ্যে অন্যতম ছিল জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও শিশুদের জন্য বয়সভিত্তিক রচনা প্রতিযোগিতা। দূতাবাসের কাউন্সেলর ও চার্জ দ্য’ অ্যাফেয়ার্স এটিএম আব্দুর রউফ মন্ডল দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে সকাল ১০টায়  দূতাবাস প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু করেন। সভাকক্ষে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের বাণী পাঠ, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শণ এবং দিবসটির তাৎপর্যের উপর আলোচনা করা হয়। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দূতাবাসের চার্জ দ্য’ অ্যাফেয়ার্স। আলোচনা সভায় দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ এর সঞ্চালনায় ১৭ মার্চ ২০২১ উপলক্ষে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের কাউন্সেলর ও চার্জ দ্য’ অ্যাফেয়ার্স এটিএম আব্দুর রউফ মন্ডল,  প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ,  পররাষ্ট্র মন্ত্রী ও  পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মুতাসিমুল ইসলাম । আলোচনা অনুষ্ঠানে কাউন্সেলর ও চার্জ দ্য’ অ্যাফেয়ার্স এটিএম আব্দুর রউফ মন্ডল তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম এবং জাতীয় শিশু দিবসের তাৎপর্য তুলে ধরেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শনপূর্বক তিনি উল্লেখ করেন যে, এই দিনটি লক্ষ শিশুর মানবিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে গড়ে উঠার প্রতীকী দিন। টুঙ্গিপাড়ায় জন্ম নেয়া যে ছোট খোকা একদিন বাংলাদেশের মানুষের মুক্তির মহানায়কে রূপান্তরিত হয়েছিলেন তাঁর ভালবাসার শিক্ষা ও অধিকার আদায়ের চেতনা থেকে সকলকে শিক্ষা নেওয়ার আহবান জানান। তিনি প্রবাসী বাংলাদেশীদেরকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে প্রত্যেককে তার নিজ নিজ অবস্থান থেকে কর্মক্ষেত্রে পেশাদারিত্ব বজায় রেখে দেশের ভাবমূর্তি উজ্জ্বলকরণে সর্বাত্মক আত্মনিয়োগ করার আহবান জানান। জাতির পিতার জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশুদের জন্য আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং পুরস্কার বিতরণ করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সদসবৃন্দ, মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের রুহের মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলকে আপ্যায়ন করা হয়। এ অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। স্পেন সরকার কর্তৃক প্রদত্ত যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে দিবসটি উদ্যাপন করা হয়।