ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
ঢাকা ২২ ফাল্গুন ১৪৩২, শনিবার, ০৭ মার্চ ২০২৬
সর্বশেষ
৭ই মার্চে ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক ৪ জন অবৈধ অভিবাসী দেশে ফিরলে মিলবে ১০ হাজার পাউন্ড এবার তেহরানে প্রাইমারি স্কুলে ইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলা শমসের নগর ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের ইফতার ও দোয়া মাহফিল রাজনগর ওয়েলফেয়ার সোসাইটি ইউকে'র ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে  যুক্তরাষ্ট্রে নিয়ে গেল এফবিআই ইরানকে সময়ের আগেই ‘ধ্বংস’ করার ঘোষণা ট্রাম্পের, পাল্টা হুংকার স্টেপনি শাহজালাল মসজিদ নির্মাণ কাজ ৮০ ভাগ সম্পন্ন: জরুরি প্রয়োজন £৭০০,০০০ খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈদুল ফিতরের ছুটি সাত দিন হাউস অব কমন্সে বাংলাদেশ প্রসঙ্গ : রাজনৈতিক বন্দি ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে সরব এমপি ও লর্ডরা ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্রের দায়িত্বে মুসলিম নারী ‘ক্যাপ্টেন এল্লা’ ইরানে চারদিনে ৫ হাজারেরও বেশি বোমা ফেলেছে ইসরায়েল, কত মানুষের প্রাণ গেল? বারান্দায় বসেছিলেন প্রতিমন্ত্রী, ভূমি অফিস তখনো খোলেনি মধ্যপ্রাচ্যে যুদ্ধ: কার বিরুদ্ধে লড়ছে কে? ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত

স্পেনে প্রবাসীদের পাসপোর্ট বাংলাদেশে আটকে আছেঃ শত শত মানুষের বৈধতা অনিশ্চিত

প্রকাশিত: ৩০ জুন ২০২০, ০৩:০১ পিএম

স্পেনে প্রবাসীদের পাসপোর্ট বাংলাদেশে আটকে আছেঃ শত শত মানুষের বৈধতা অনিশ্চিত
জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে স্বদেশ ত্যাগ করে প্রবাসের মাটিতে আসে বাংলাদেশিরা। ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশে বসবাস করা অনেকের স্বপ্নও বটে। ইউরোপের সবদেশেই অভিবাসী আইন দিন দিন কঠোর থেকে কঠোরতর হচ্ছে। এরই মধ্যে পাসপোর্ট জটিলতায় রেসিডেন্ট কার্ড নবায়ন করতে না পারায় অনেক স্পেন প্রবাসী বাংলাদেশি মানবেতর জীবন যাপন করছেন। স্পেনে বাংলাদেশের দূতাবাসের তথ্যানুযায়ী, বছর পেরিয়ে গেলেও মিলছে না বাংলাদেশি পাসপোর্ট। এর ফলে ভুক্তভোগীরা পড়ছে চরম ভোগান্তিতে। দূতাবাসের আপ্রান চেষ্টা থাকলেও সাড়া দিচ্ছে না বাংলাদেশ পাসপোর্ট অধিদপ্তর। ২০১৯ সালে রাষ্ট্রদূতের দেয়া স্মারকের পরও আসছে না আটকে থাকা ২ শত'র অধিক পাসপোর্ট । এতে করে বাংলাদেশি পাসপোর্ট না পাওয়ায় অনেকে স্প্যানিশ রেসিডেন্ট কার্ড রিনিউ করতে পারছে না। এ কারণে তাদের অবৈধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর অবৈধ হলে বাংলাদেশে বৈধ ভাবে রেমিটেন্স পাঠানোর সুযোগ থাকবে না তাদের জন্য। ভুক্তভোগীরা গত বছর প্রবাসীকল্যান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি,বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন,পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে সরাসরি বিষয়টি সমাধানের অনুরোধ করলে তারা আশ্বাস দেন বিষয়টি সমাধান করবেন। কিন্তু বছর পার হয়ে গেলেও সমাধান হয়নি বাংলাদেশ দূতাবাস কর্তৃক সুপারিশকৃত আটকে থাকা পাসপোর্ট গুলোর। এতে ভুক্তভোগীরা চরম হতাশা এবং ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে আছেন।