ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশিত: ১৮ মে ২০২১, ০৪:০২ এএম

স্পেনে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাক্ষাৎ
স্পেনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্পেনে বাংলা গণমাধ্যমে প্রতিনিধিত্বকারী সংগঠন স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সোমবার (১৭ মে) স্থানীয় সময় দুপুর ১২টায় মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত এ মতবিনিময়কালে দূতাবাসের বাণিজ্যিক সচিব রেদোয়ান আহমেদ, প্রথম সচিব (শ্রম) মো. মোতাসিমুল ইসলাম উপস্থিত ছিলেন। স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এসময় রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদকে প্রেসক্লাবের বিভিন্ন কার্যক্রম অবহিত করেন। গত বছরের ১৯ জুন করোনা মহামারির প্রথম তরঙ্গের সময় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে করে বাংলাদেশে আটকা পড়া ২৭৩ জন প্রবাসী বাংলাদেশিকে স্পেনে ফেরত আনানোর ব্যাপারে স্পেন বাংলা প্রেসক্লাবের উদ্যোগ ও ভূমিকার প্রশংসা করেন রাষ্ট্রদূত। মতবিনিময়কালে স্পেন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি সাহাদুল সুহেদ, সদস্য কবির আল মাহমুদ, সাইফুল আমিন ও আবিদ আহমেদ চৌধুরী। প্রেসক্লাব নেতৃবৃন্দ রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও এর সমাধান নিয়েও আলোচনা করেন। দূতাবাসের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রাপ্তি, স্পেনে স্থায়ী শহীদ মিনার নির্মাণ, বার্সেলোনায় স্থায়ী কন্সুলেট অফিস এর ব্যবস্থা করাসহ নানা বিষয়ে দূতাবাসকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান প্রেসক্লাব এর সদস্যরা। রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদ বলেন, বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের সেবা প্রদানে খুবই আন্তরিক এবং যৌক্তিক ও সম্ভবপর সমস্যা সমাধানে চেষ্টা করে যাবে। তিনি এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতাও প্রত্যাশা করেন। রাষ্ট্রদূত বাংলাদেশের সম্মান অক্ষুণ্ন রেখে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। এসময় দূতাবাসের বাণিজ্যিক সচিব রেদোয়ান আহমেদ বাংলাদেশ-স্পেন দ্বি পাক্ষিক বাণিজ্যিক সু সম্পর্কের কারণে রপ্তানিখাতে স্পেনে বাংলাদেশের লক্ষ্যমাত্রা বিগত কয়েক বছর ধরে অর্জিত হচ্ছে বলে সাংবাদিকদের অবহিত করেন। প্রথম সচিব (শ্রম) মো. মোতাসিমুল ইসলাম ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এর সদস্যপদ গ্রহণ করার জন্য স্পেন প্রবাসী বাংলাদেশিদেরকে উদ্বুদ্ধকরণে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।