ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ২৬ মার্চ ২০২০, ১০:২৪ পিএম

স্পেনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশির মৃত্যু
স্পেনে করোনাভাইরাস আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে।  মৃত্যুবরণকারীর নাম  আবুল হোসেন (৬৫)। ২৬শে মার্চ বৃহস্পতিবার ভোর ৪:৩০ মিনিটে মাদ্রিদে তিনি  নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বাংলাদেশ দুতাবাসের দায়িত্বরত  একজন কর্মকর্তা  (নাম প্রকাশে অনিচ্ছুক)  এর সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়াও এসোসিয়েশন ভালিয়ান্তে বাংলা মাদ্রিদের সভাপতি ফজলে এলাহী ও স্পেন বাংলা প্রেসক্লাব এর সভাপতি সাহাদুল সুহেদ  ৫২বাংলাকে  মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন। আবুল হোসেন (৬৫) হলেন স্পেনে প্রথম  বাংলাদেশী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ ব্যক্তি।  জানা যায়, তিনি কিছুদিন থেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে ছিলেন। পরে স্ট্রোক করে নিজ বাসায় ইন্তেকাল করেন। মরহুম আবুল হোসেন দীর্ঘদিন থেকে স্পেনের মাদ্রিতে বসবাস করে আসছিলেন। অত্যন্ত সজ্জন এই ব্যক্তি  স্পেন জাতীয় পার্টির সভাপতি , চ্যারেটি সংগঠন গ্রীণ ক্রিসেন্ট স্পেন শাখার  সহ সভাপতি এবং মাদ্রিদ ব্যাবসায়ী সমিতির সভাপতি  হিসাবে দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে  গ্রীণ ক্রিসেন্ট স্পেন শাখার সভাপতি তামিন চৌধুরী এক শোকবার্তায় মরহুম আবুল হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। স্পেনের রাজধানী মাদ্রিদ ও পর্যটন শহর বার্সেলোনা সহ বিভিন্ন শহরে  প্রায় ত্রিশ হাজার বাংলাদেশিদের বসবাস। বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্যমতে, এ পর্যন্ত বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৩৫জন ।এর মধ্যে রাজধানী মাদ্রিদে আক্রান্ত আছেন প্রায় ২৮ জন এবং পর্যটন শহর বার্সেলোনায় আক্রান্ত আছেন ৭ জন। আবুল হোসেন (৬৫) এর মৃত্যুতে  গোটা স্পেনে বাংলাদেশীদের মধ্যে দেখা দিয়েছে বিয়োগ ব্যাথা। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরকে মানষিকভাবে শক্ত থেকে স্বাস্থ্য সচেতনতার নির্দেশনা মেনে চলার প্রতি গুরুত্ব দিচ্ছেন। এছাড়াও ধর্ম বিশ্বাসীরা যার যার অবস্থান থেকে প্রার্থনা করছেন বলে জানা গেছে। প্রসঙ্গত, স্পেনের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় ৪ কোটি ৭০ লক্ষ । এর মধ্যে সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন ( ২৬শে মার্চ দুপুর পর্যন্ত ) ৫৬১৮৮ জন এবং সুস্থ হয়েছেন এ পর্যন্ত ৭০১৫ জন। ইউরোপে ইতিলির চেয়েও বাজে অবস্থার দিকে ধাবিত হচ্ছে স্পেন।জ্যামিতিক হারে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। ইতোমধ্যে মৃতের সংখ্যায় চীনকে পেছনে ফেলে এসেছে স্পেন। এছাড়াও পৃথিবীর মধ্যে ইতালির পরে স্পেন- মৃতের সংখ্যায় দ্বিতীয় সর্বোচ্চ। মাত্র  একদিনের ব্যবধানে  এখন পর্যন্ত স্পেনে আক্রান্তের সংখ্যা সাড়ে ৯৫০০ ছাড়িয়ে গেছে। চরম দিশেহারা হবার পথে স্পেন।এভাবে বেশীদিন চলতে থাকলে স্পেনের সরকার এই মহামারী সামাল দিতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে বলে অনেকেই  পর্যবেক্ষকরা মনে করছেন।