ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

স্পেনের বাম দল ই'আরসি'র উদ্যোগে খোলা মাঠে মাগরিবের আজান ও ইফতার

প্রকাশিত: ১৩ মে ২০১৯, ০৪:৫৪ পিএম

স্পেনের বাম দল ই'আরসি'র উদ্যোগে খোলা মাঠে মাগরিবের আজান ও ইফতার
পবিত্র সিয়াম সাধনা ও তার আনুষ্ঠানিকতা এখন থেকে কাতালান সাংস্কৃতিরও অংশ। কাতালোনিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ মুসলমান ধর্মের অনুসারী হিসেবে রোজা পালন করেন। তারা কাতালোনিয়ার অধিবাসী হিসেবে এই রমজান এখন কাতালান সংস্কৃতির সাথে মিশে গেছে। আমরা এই ইফতার অনুষ্ঠানে সহযোগি হতে পেরে খুবই আনন্দ অনুভব করছি।' স্পেনের বার্সেলোনায় ইফতার অনুষ্ঠানে কাতালান বাম রাজৈতিক দল এসকেররা রিপুবলিকানা এন কাতালোনিয়া ইআরসি এর নেতৃবৃন্দ এসব কথা বলেন। বার্সেলোনায় আসন্ন সিটি করপোরেশনের নির্বাচনকে সামনে রেখে গতকাল ১২ মে রবিবার শহরের বাক দে রোদায় প্রায় তিন শতাধিক মানুষের জন্য ইফতারের আয়োজন করে কাতালান এই বামপন্থী দলটি। সাম্প্রতিক সময়ে কাতালোনিয়ায় এতো মানুষের অংশগ্রহনে ইফতার অনুষ্ঠানের ঘটনা বিরল বলে মন্তব্য করেন ইফতার অনুষ্ঠানে আসা অনেক রোজাদার। আসরের পর থেকে দলটির শুভাকাঙ্ক্ষী বাংলাদেশী, পাকিস্তানি, মরক্কো, ভারতীয়সহ কাতালান নেতাকর্মীরা ইফতার অনুষ্ঠানে জড়ো হতে শুরু করে।প্রকাশ্যে মাগরিবের আজানের পর সম্মিলিতভাবে মুসলমান রোজাদারসহ অন্যান্য ধর্মালম্বীরা একসাথে ইফতার করেন। ইফতারের পর দলটির রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্যে তাদের ইফতার আয়োজনে অংশগ্রহনের জন্য সকলকে ধন্যবাদ জানান। বক্তারা কাতালোনিয়াকে বহুধর্ম, বর্ণ ও সংস্কৃতির মিলনমেলা উল্লেখ করে রমজানকেও কাতালান সাংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসকেররা রেপুবলিকানা দে কাতালোনীয়া পার্টির নেতা রবার্ট মাসি নাহার, আবদেল ওয়াহেদ, মারিয়া দানতাস, ওরিওল আমারোস, মার্ক বোররাস বাতায়া। দলটির বাংলাদেশ বিষয়ক সমন্বয়ক সালেহ আহমেদের নেতৃত্বে বাংলাদেশীদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী বাংলাদেশীদের মধ্যে এই সময় উপস্থিত ছিলেন, দলটির সিনিয়র সদস্য আলাউদ্দিন হক নেসা, জাহাঙ্গীর আলম, শাহ আলম স্বাধীন, সোহেল দেওয়ান,, আবুল কালাম, হানিফ শরিফ, নজরুল ইসলাম, আশেক এ আরমান নাদিম, সোহেল খান। সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন অল ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও স্পেন বাংলা প্রেসক্লাবের প্রথম সদস্য মিরন নাজমুল ও স্পেন বাংলা প্রেসক্লাবের সদস্য জাফার হোসাইন।