ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ঢাকা ৮ বৈশাখ ১৪৩৩, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সর্বশেষ
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে মেয়র লুৎফুর রহমান ও এসপায়ার পার্টির নির্বাচনী ক্যাম্পেইন উদ্বোধন স্বাধীনতা দিবসে লন্ডন বাংলা প্রেস ক্লাবের 'একাত্তরের গল্প' অনুষ্ঠান ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা কেন ব্যর্থ হল? এরপর কী? হরমুজ প্রণালিতে অবরোধের পাশাপাশি ইরানে আবার হামলার চিন্তা ট্রাম্পের লন্ডন বাংলা প্রেস ক্লাব সদস্যের পিতার ইন্তেকালে ক্লাব নেতৃবৃন্দের শোক

সৌদিতে ভারতীয় ক্লাব স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন গ্রীণ বাংলা

প্রকাশিত: ০৪ জানুয়ারি ২০২০, ০৩:১০ পিএম

সৌদিতে ভারতীয় ক্লাব স্ট্রাইকার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন গ্রীণ বাংলা
প্রবাসে বাংলাদেশের গর্ব মরুভুমির বাংলা টাইগার খ্যাত "গ্রীণ বাংলা ক্রিকেট ক্লাব" সৌদি আরবের ক্রিকেট অঙ্গনে আলোড়ন সৃষ্টি করে বাংলাদেশের জন্য সুনাম অর্জন করে আসছে । আইসিসির সহযোগী সৌদি ক্রিকেট সেন্টারের অন্যতম ক্রিকেট বডি "রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশন" আয়োজিত "এমবিএস ভিশন ২০৩০ ন্যাশনাল ক্রিকেট চ্যাম্পিয়নশীপের" ফাইনালে "ইন্ডিয়ান স্ট্রাইকার্স" ক্রিকেট ক্লাবকে ১৭ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় প্রবাসী বাংলাদেশি টিম "গ্রীণ বাংলা ক্রিকেট ক্লাব"। ৩ জানুয়ারি শুক্রবার দুপুর ১ টায় এসোসিয়েশনের ৩ নাম্বার মাঠে এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রথমে টসে জিতে গ্রীণ বাংলাকে ব্যাটিং এর আমন্ত্রণ জানায় ইন্ডিয়ান স্ট্রাইকার্স। ব্যাট করতে নেমে বাদল ও মোস্তফার উড়ন্ত সূচনায় ১৮ ওভারে ২০০ রান করতে সক্ষম হয় গ্রীণ বাংলা। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন সাইফুল বাদল এছাড়াও বাবু ৩৮ মোস্তফা ২৮ রান। বল হাতে ইন্ডিয়ান স্ট্রাইকারসের নাস্থার পুথান ২ টি, ফেনিল, আনিস ও সাজেথ ১ টি করে উইকেট নেন। ২০১ রানের লক্ষ্য নিয়ে খেলতে ১৭.২ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৩ রান করে ইন্ডিয়ান স্ট্রাইকারস। বল হাতে গ্রীন বাংলার আইয়ুব সুমন ৩ টি, রায়হান মোল্লা ও বাপ্পি ২ টি এবং সজিব ও রিয়াজ ১ টি করে উইকেট নেন। খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ নির্বাচিত হন সাইফুল বাদল। টুর্নামেন্ট সেরা হন গ্রীন বাংলার আইয়ুব সুমন, টুর্নামেন্ট সেরা ব্যাটসম্যান গ্রীণ বাংলার দলপতি আনোয়ার রিয়াজ, টুর্নামেন্ট সেরা বোলার হন ইন্ডিয়ান স্ট্রাইকার্সের ফেনিল আনন্দ কুলাই। এর আগে ২০১৯ সালের নভেম্বর মাসে "ওয়েস্টার্ন ইউনিয়ন (মানি ট্রান্সফার) টি-২০ টুর্নামেন্টে" চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছিল সৌদি প্রবাসী ক্রিকেট টিম ‘গ্রীণ বাংলা’। তখন রিয়াদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের চার নাম্বার মাঠে ভারতীয় ক্লাব ‘ডানা ট্রেডিংকে’ ২৫ রানের ব্যবধানে হারিয়েছিল ‘গ্রিণ বাংলা’। ২০১৬ সালে নভেম্বর মাসে অনুষ্ঠিত "ওয়েস্টার্ন ইউনিয়ন (মানি ট্রান্সফার) টি-২০ টুর্নামেন্টে" প্রথমবারের মত পাকিস্তানি ক্রিকেট টিম "লাহোর বাদশাহকে" হারিয়ে চ্যাম্পিয়ন হয় গ্রীণ বাংলা ।