ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
লন্ডনে সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে'র নতুন কমিটির অভিষেক পেপ্যাল আসছে বাংলাদেশে, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: তারেক রহমান চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন

সিলেটে সৎ ছেলের দা'র কূপে প্রাণ গেলো সৎ মা ও মেয়ের

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:২০ পিএম

সিলেটে সৎ ছেলের দা'র কূপে প্রাণ গেলো সৎ মা ও মেয়ের
সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় সৎ মা ও বোনকে কুপিয়ে হত্যা করেছেন এক যুবক। তার দায়ের কোপে সৎ ভাইও গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এই নৃশংস ঘটনা ঘটে। নিহতরা হলেন- রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহা (৯)। এতে গুরুতর আহত হয়েছেন রুবিয়ার ছেলে তাহসান (৭)। এ ঘটনায় রুবিয়ার সৎ ছেলে ঘাতক আবাদ হোসেনকে আটক করেছে পুলিশ। শাহপরান থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে আবাদ হোসেন দা দিয়ে তার সৎ মা ও বোন ও ভাইকে কোপাতে থাকে। ঘটনাস্থলেই মা ও বোন মারা যান। আর আহত অবস্থায় তার সৎ ভাই তাহসানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর। ওসি বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। কি কারণে মা-বোনকে কুপিয়ে হত্যা করা হয়েছে এ ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।’ তিনি বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। আর মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে সিলেটে মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সুহেল রেজা, শাহপরান থানার সহকারী পুলিশ কমিশনার ময়নুল আফসারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সুহেল রেজা জানান- প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী সৎ মায়ের সাথে ঘাতক আবাদের ভালো সম্পর্ক না থাকায় মনের ক্ষোভ থেকেই এই হত্যাকান্ডটি ঘটেছে। তবে জিজ্ঞাসাবাদের পর আসল রহস্য জানা যাবে।