ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
ঢাকা ১৮ ফাল্গুন ১৪৩২, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
সর্বশেষ
মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী? ১৭ মাস পর কলকাতা-ঢাকা -আগরতলায় বাস চলাচল শুরু সংসদের প্রথম অধিবেশন: স্পিকারের আসনে বসবেন কে? ১৯৭৩ সালের নজির কি অনুসরণ হবে?

সিলেটে ডা. জোবাইদার ‘বেনামি’ পোস্টার ঘিরে আলোচনার ঝড়

প্রকাশিত: ১৭ মে ২০২৫, ০২:২১ পিএম

সিলেটে ডা. জোবাইদার ‘বেনামি’ পোস্টার ঘিরে আলোচনার ঝড়

অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রোডম্যাপ এখনও প্রকাশিত না হলেও, সিলেটে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি নেতাদের তৎপরতা বেড়েই চলেছে। দলীয় হাইকমান্ডের সঙ্গে লবিং ও তদবিরের পাশাপাশি, অনেক নেতা মাঠপর্যায়ে প্রচারণায় অংশ নিয়ে প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন। কে কোন আসনে প্রার্থী হবেন, তা নিয়ে সিলেটজুড়ে জোরালো আলোচনা চলছে। এরই মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের একটি ‘বেনামি’ পোস্টার।

সাধারণ রাজনৈতিক পোস্টারের তুলনায় ভিন্নধর্মী এই রঙিন পোস্টারে তাকে সিলেট-১ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে পোস্টারে কারও নাম বা কোনো সংগঠনের পরিচয় না থাকায় এটি কারা লাগাচ্ছেন—তা জানা যাচ্ছে না। এমনকি, বুধবার (১৪ মে) ডা. জোবাইদার পোস্টার সাঁটানোর ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী একজন ব্যক্তিকে আটক করলেও তার রাজনৈতিক পরিচয় শনাক্ত হয়নি। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিএনপির একটি অভ্যন্তরীণ সূত্রের দাবি, এটি দলীয় কেউ করে থাকতে পারেন। আবার অনেকে বলছেন, বেনামি একটি পোস্টার কোনো প্রার্থীর সম্ভাবনার ওপর প্রভাব ফেলবে না।

সিলেট-১ আসন রাজনৈতিকভাবে বরাবরই গুরুত্বপূর্ণ। ‘সিলেট-১ যার, সরকার তার’—এমন একটি প্রচলিত কথা রয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। ফলে এই আসন নিয়ে আলোচনা ও কৌশল সবসময়ই গুরুত্ব পায়।

২০২৩ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সিলেটের বিএনপি নেতারা নির্বাচনী প্রস্তুতি শুরু করেন। বিশেষ করে সিলেট সিটি করপোরেশন ও সদর উপজেলা নিয়ে গঠিত সিলেট-১ আসন ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দু তৈরি হয়।

এমন পরিস্থিতিতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সম্প্রতি যুক্তরাজ্য সফরে যান এবং সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। ধারণা করা হচ্ছে, সিলেট-১ আসনের মনোনয়ন নিয়ে তিনি তারেক রহমানের সঙ্গে আলোচনা করেছেন। বৈঠকের পর আরিফের ঘনিষ্ঠ মহল দাবি করে, তিনি ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছেন। সামাজিক মাধ্যমে তারেক রহমান ও আরিফুলের ছবি দিয়ে অনেকেই ‘শুভ কিছু আসছে’ মন্তব্য করে পোস্ট দেন। এমনকি আরিফ নিজেও লন্ডনের এক গণমাধ্যমকে বলেন, "নতুন কিছু আসছে।"

ঠিক সেই সময়, যখন আরিফ যুক্তরাজ্যে অবস্থান করছিলেন, তখনই সিলেট নগরীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে জোবাইদা রহমানকে নিয়ে তৈরি পোস্টার। পোস্টারে দেখা যায়—এক পাশে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দলীয় চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, অন্য পাশে তারেক রহমানের ছবি। আর পোস্টারের বড় অংশজুড়ে রয়েছে ডা. জোবাইদা রহমানের ছবি।

পোস্টারে লেখা রয়েছে: “বাংলাদেশের অহংকার, সিলেটবাসীর গর্ব—ডা. জুবাইদা রহমানকে বাংলাদেশের সর্বোচ্চ মর্যাদা ও সম্মানের সংসদীয় আসন সিলেট-১-এর সাংসদ হিসেবে, আমরা অবহেলিত বঞ্চিত সিলেটবাসী আমাদের অভিভাবক হিসেবে দেখতে চাই।” তবে এই ‘আমরা’ কারা, সেটি স্পষ্ট নয়।

বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাজ্য সফর শেষে সিলেটে ফেরেন আরিফুল হক চৌধুরী। পরদিন (১৬ মে) তার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে দেশে ফিরে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমান সিলেটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন। দলের প্রধানের সঙ্গে লন্ডনে বৈঠকে দলকে সুসংগঠিত করার বিষয়ে আলোচনা হয়েছে।”

তিনি আরও বলেন, “কিছু প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখনো কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের রোডম্যাপ প্রকাশ হলে বোর্ড গঠন করে মনোনয়ন দেওয়া হবে।” সেই সঙ্গে তিনি দাবি করেন, “সিলেট-১ আসনে তারেক রহমান বা তার পরিবারের কাউকে মনোনয়ন দিলে সিলেটবাসীর দীর্ঘ ১৭ বছরের বঞ্চনার অবসান ঘটবে।”

জোবাইদা রহমানের পোস্টার ইস্যুতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী জাগো নিউজ-কে বলেন, “ডা. জোবাইদা ঐতিহ্যবাহী পরিবারের সন্তান, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিনী এবং জিয়া পরিবারের সদস্য। তার নামে সংগঠনের পরিচয়হীনভাবে এমন পোস্টার লাগানো তাকে অসম্মান করার শামিল।”

তিনি বলেন, “তিনি যদি নির্বাচনে অংশ নিতে চান, তাহলে এভাবে পোস্টার লাগানোর দরকার নেই। এটি কোনো গোষ্ঠীর ব্যক্তিস্বার্থে করা হয়েছে।” পাশাপাশি তিনি ভবিষ্যতে জিয়া পরিবারের সদস্যদের সম্মানহানিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী বলেন, “এটা কোনো বিষয় হলো? এমন একটি পোস্টার নিয়ে আমার কোনো মন্তব্য নেই।”