ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
ঢাকা ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩, শনিবার, ১৩ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

সিলেটে ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা

প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ০৪:১৯ পিএম

সিলেটে ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে সংবর্ধনা
শনিবার (১৯ ফেব্রুয়ারী) রাতে সিলেট নগরীর একটি রেস্টুরেন্টে ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আল মাহমুদের সম্মানে সংবর্ধনা ও নৈশভোজের আয়োজন করা হয়। অনলাইন ডেলিভারী কোম্পানী অন-টাইম বিডি কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অন-টাইম বিডি'র ম্যানেজিং ডাইরেক্টর এডভোকেট সৈয়দ মোঃ দিলোয়ার হোসেন।শাহবাজপুর সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ রেনু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের চীফ রিপোর্টার মোঃ সিরাজুল ইসলাম, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের নিজস্ব প্রতিবেদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, দৈনিক জালালাবাদের সিনিয়র স্টাফ রিপোটার মোঃ ফয়সল আলম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অন-টাইম বিডি ডেলিভারি এন্ড সার্ভিসের ক্যাশ ইনচার্জ ফাহাদ রহমান কামরান, এডভোকেট জুমেল আহমেদ ইব্রাহিম, এডভোকেট গুলাম রসুল সুমেল, অন-টাইম বিডি'র ভাইস চেয়ারম্যান সাইফুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সাইম আহমেদ লিয়ান, ব্যবসায়ী মোঃ জাবেদ আহমেদ মাছুম, জাকির আহমেদ, রামপাশা ইউনিয়ন ক্রিকেট আসোসিয়েশনের সাবেক সভাপতি ইসলাম উদ্দিন, বিশ্বনাথ এম,এ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুল হাসান, শাহিন আহমেদ, বুরহান উদ্দিন, মাহি আহমেদ,জাকারিয়া আহমেদ, জাবির আহমেদ, সজমুল মিয়া, পাবেল, নাহিদ আহমেদ, মীর শাহ আলম, আরিফীন নাবিল প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সিলেট কৃষি বিশ্ব বিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, একজন প্রবাসী শুধু রেমিটেন্স যোদ্ধা না। একজন প্রবাসী বাংলাদেশের এ প্রজন্মের একজন মুক্তিযোদ্ধা। আয়োজক প্রতিষ্ঠানের দুই প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী তাওসিফ আহমেদ চৌধুরী ও স্পেন প্রবাসী এম লায়েবুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংবর্ধিত অতিথির বক্তব্যে কবির আল মাহমুদ বলেন, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির উন্নয়নে বাংলা মিডিয়ার গুরুত্ব ও অবদান অপরিসীম। পরে অন-টাইম বিডি ডেলিভারি এন্ড সার্ভিসের পক্ষ থেকে ইউরোপ বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবির আল মাহমুদকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।পাশাপাশি অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।