ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
ঢাকা ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩, রোববার, ১৪ জুন ২০২৬
সর্বশেষ
আর্জেন্টিনার খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র ব্রাজিলের খেলা কখন, কবে, কার সঙ্গে—পূর্ণ সূচি ও সম্ভাব্য পথচিত্র মারা গেছেন পপ আর্টের কিংবদন্তি ব্রিটিশ চিত্রশিল্পী ডেভিড হকনি টরন্টো বাংলা পাড়া টুর্নামেন্ট: টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বিয়ানীবাজার বিশ্বকাপ ফুটবল ২০২৬ : কোন ম্যাচ কখন ,কোথায় অনুষ্ঠিত হবে? ৩০ বছর পর সালমান শাহর দেহাবশেষ তোলার আদেশ হেলিকপ্টার হারিয়ে ইরানে মার্কিন হামলা, বাহরাইন ও জর্ডানে পাল্টা হামলা ইরানের আওয়ামী লীগ নেতাকর্মীরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের সঙ্গে যুক্ত হলো হুতিরা বিশ্বকাপ ২০২৬: ফেভারিট কারা, চমক দেখাবে কোন দল? শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ : কোন দেশের খেলা কখন—জেনে নিন রামিসা ধর্ষণ-হত্যার ১৯ দিনের মাথায় সোহেল-স্বপ্না দম্পতির ফাঁসির রায় হোয়াইট হাউসের কাছে ফের গুলি, বন্দুকধারী নিহত ট্রাম্প কি ইরান যুদ্ধে হারছেন? হামে প্রতিদিন গড়ে ৭ শিশুর প্রাণহানি : রাজশাহী থেকে যেভাবে দেশজুড়ে ছড়াল লন্ডনে বাবু-রুপাসহ গ্রেপ্তার সাংবাদিকদের মুক্তির দাবি, অন্তর্বর্তী সরকারের নিন্দা যুক্তরাষ্ট্রের নতুন নিয়ম : গ্রিন কার্ড পেতে বিদেশিদের দেশে ফিরতে হবে হামে শিশু মৃত্যু বাড়ছেই: টিকার ঘাটতি নিয়ে ইউনিসেফের ৫ চিঠিতেও সতর্ক হয়নি ইউনূস সরকার শেখ হাসিনা সাক্ষাৎকার : গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার গর্ব নিয়ে দেশে ফিরব আ.লীগের ব্যাক করা নিয়ে মাহফুজের পোস্ট, যা লিখলেন প্রবাসীকে বাসায় ডেকে হত্যা: প্রেমিকার হাতে ভয়াবহ খণ্ডিত লাশ তনু হত্যা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য: ডিএনএ পরীক্ষায় আরও এক পুরুষের রক্ত শনাক্ত ছাত্রদল-এনসিপি উত্তেজনা, চট্টগ্রাম নগরীতে মিছিল-মিটিং নিষিদ্ধ কারিনা কায়সার: হাসিমাখা মুখের মেয়েটি নিথর হয়ে গেল ফেসবুকে ‘হা হা’ রিঅ্যাক্ট দেওয়ায় বিএনপি কর্মীদের হামলা: সন্তানকে বাঁচাতে গিয়ে মায়ের মৃত্যু শেষ বিশ্বকাপে মেসি-রোনালদো: কোয়ার্টার ফাইনালেই কি দেখা হচ্ছে দুই মহাতারকার? প্রিন্স উইলিয়ামের কাছ থেকে এমবিই সম্মাননা গ্রহণ করলেন আবু তাহের আরব আমিরাতে ঈদুল আজহা হতে পারে ২৭ মে প্রবাসী কার্ড কারা পাবেন, কী কী সুবিধা থাকছে? ওমানে মর্মান্তিক মৃত্যু: বিয়ের কেনাকাটায় গিয়ে প্রাণ হারালেন চট্টগ্রামের ৪ ভাই

সিলেটের ‘গরীবের ডাক্তার’ মতিন উদ্দিন আহমেদ আর নেই  

প্রকাশিত: ২১ জুন ২০২১, ০৯:১৯ পিএম

সিলেটের ‘গরীবের ডাক্তার’ মতিন উদ্দিন আহমেদ আর নেই  
সিলেটের প্রবীন চিকিৎসক যুক্তরাজ্যবাসী ডাক্তার মতিন উদ্দিন আহমেদ আর নেই।  (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। যুক্তরাজ্যবাসী নর্থ ইংল্যান্ডের প্রবীন এই চিকিৎসক  দীর্ঘদিন  মাল্টিকালচারাল কমিউনিটিতেও সেবা দিয়েছেন। সোমবার (২১ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেটের বালুচরস্থ তার নিজ বাসায়  তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল  ৯০ বছর। ডাক্তার মতিন উদ্দিন আহমেদ   এর  জন্ম বিয়ানীবাজার পৌরসভার  কসবা গ্রামে। সিলেট মেডিক্যাল কলেজ থেকে এল এম এফ এবং স্যার সলিমুল্লাহ   মেডিকেল কলেজ থেকে  এম বি বি এস পাশ করেন। ইউনিভার্সিটি অব লিভারপুল ইউকে থেকে ডিভিডি  এবং লন্ডন থেকে ডিপিএম ডিগ্রি অর্জন করেন। ডাক্তার মতিন উদ্দিন আহমেদ  এর কর্মজীবন শুরু ১৯৫৫ সালে ফরিদপুরে। ১৯৫৬-১৯৭০ পর্যন্ত তাঁর  জন্মস্থান বিয়ানীবাজার উপজেলা সদরে সুনামে চিকিৎসা সেবায় নিয়োজিত ছিলেন।  যুক্তরাজ্যের ওয়ারিংটনের Winwick Psychiatric Hospital এ ১৯৭১ সালে তাঁর কর্ম জীবন শুরু  এবং ১৯৯৪ সালে  অবসর গ্রহন করেন। তিনি চাকুরীর পাশাপাশি তাঁর এলাকায় ব্যাপক মানুষের চিকিৎসা সেবা দেন ।  পরে যুক্তরাজ্যবাসী অবস্থায়  ব্রিটেন থেকে ছুটিতে গিয়েও তিনি এলাকার মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতেন । বিয়ানীবাজার অঞ্চলে তৃণমূল মানুষের কাছে ‘গরীবের ডাক্তার‘ হিসাবে তিনি  পরিচিত ছিলেন। মরহুম ডাক্তার মতিন উদ্দিন আহমেদ  স্ত্রী, ৬ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য স্বজন,শুভানুধ্যায়ী রেখে গেছেন। আগামীকাল মঙ্গলবার ( ২২ জুন) বিয়ানীবাজার পৌরসভার কসবা  জামে মসজিদ প্রাঙ্গণে  বাদ যোহর অনুষ্ঠিত হবে।  পরে তাকে পারিবারিক গোরস্থানে তাকে সমাহিত করা হবে  বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মরহুম ডাক্তার মতিন উদ্দিন আহমেদ  এর ছেলে যুক্তরাজ্যবাসী শিক্ষাবিদ এনায়েত সারওয়ার , ওয়ারিংটন বারা কাউন্সিলের গ্রেট সানকী ( সাউথ) এর কাউন্সিলার মোয়াজ্জেম হোসেন আনোয়ার ও  কমিউনিটি সংগঠক আহমেদ মুরাদ   বাবার পরকালীন শান্তির জন্য দেশে বিদেশে সকলের কাছে দোয়া কামনা করেছেন। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপির শোক: সিলেটের প্রবীন চিকিৎসক  মতিন উদ্দিন আহমদের মৃত্যুতে সিলেট ৬ ( বিয়ানীবাজার-গোলাপগঞ্জ ) এর  সাংসদ, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি গভীর শোক প্রকাশ করে তার পরকালীন শান্তি কামনা করে বলেছেন-  ডাক্তার মতিন উদ্দিন আহমদ চিকিৎসাসেবা ও অসংখ্য কল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষের মাঝে বেঁচে থাকবেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর সমবেদনা জানিয়েছেন।