ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬
ঢাকা ৬ বৈশাখ ১৪৩৩, রোববার, ১৯ এপ্রিল ২০২৬

সিতু চৌধুরী  ৫২বাংলা টিভি ডটকমের নর্থওয়েস্ট এর কমিউনিকেশন  ডিরেক্টর হিসাবে যোগদান

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪২ পিএম

সিতু চৌধুরী  ৫২বাংলা টিভি ডটকমের নর্থওয়েস্ট এর কমিউনিকেশন  ডিরেক্টর হিসাবে যোগদান
ব্রিটেনের বাঙালিপাড়ার নাটক মডেলিং তথা অভিনয় অঙ্গনের অত্যন্ত জনপ্রিয় মুখ সিতু চৌধুরী। নর্থ ওয়েষ্ট ইংল্যান্ডে তাঁর আবাস। তাঁর সৃজনশীল কাজগুলো দেশ-বিদেশে  দর্শকদের মনে উজ্জ্বল হয়ে আছে। সিতু চৌধুরী  ৫২বাংলা টিভি ডটকমের কমিউনিকেশন ডিরেক্টর (অনারারী) হিসেবে নর্থওয়েস্টের দায়িত্ব পালন  করবেন । বাঙালীর হিরন্ময় ইতিহাস ৫২ ও ৭১ কে ধারণ করে, ‘বাংলা সংযোগ দেশে দেশে’ শ্লোগান নিয়ে পথচলা  52banglatv তে ১৪ সেপ্টেম্বর  সিতু চৌধুরী তাঁর দায়িত্বে  যোগ দেবেন।