ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
ঢাকা ৯ বৈশাখ ১৪৩৩, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সর্বশেষ
চীন কি ইরানকে গোপনে অস্ত্র দিচ্ছে? ইরানকে সময় দিতে যুদ্ধবিরতি বাড়ালেন ট্রাম্প, নৌ অবরোধ চলবে যুক্তরাজ্যের ‘ইয়াং লিডারস অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৪ বাংলাদেশি বিদ্যুৎ ও ডিজেল সংকট, সারা দেশে সেচ পাম্প বন্ধ, কৃষকদের হাহাকার মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান ইরানের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র, প্রতিশোধের হুমকি তেহরানের যুক্তরাজ্যে ঈদে ছুটির দাবিতে আলতাব আলী পার্কে সমাবেশ ১১ মে এবার হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের আমেরিকার নজর ইরানে, ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ, দ্বিতীয় দফার বৈঠকের আগেই চূড়ান্ত রূপরেখা চায় ইরান টাওয়ার হ্যামলেটস নির্বাচন : লেবার মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের ২৫ দফা ইশতেহার ঘোষণা ‘আমরা নারী’ ও ‘ইউনিকো হসপিটালস পিএলসি’-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর অবরোধ না তুললে হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের বিএনপির কাউন্সিল : দলপ্রধানের পদ ছাড়ছেন তারেক রহমান? ইসরায়েল ও লেবাননের ১০ দিনের যুদ্ধবিরতি: ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’ কী হবে? যুক্তরাজ্যে আশ্রয় পেতে বাংলাদেশিরা যা করছে : নাস্তিকতার ভান, সমকামী সাজছেন / বিবিসি’র অনুসন্ধান জিয়ার হাতে ধানের শীষ তুলে দেন ভাসানী, তারেক রহমানের বক্তব্য নিয়ে মাঠ গরম করছে কারা? তেল রপ্তানি ছাড়াই দুই মাস কাটিয়ে দিতে পারবে ইরান তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ড টেবিল আলোচনা মধ্যপ্রাচ্যে ১০ হাজারের বেশি সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র স্পেনে বাংলাদেশিসহ নথিহীন ৫ লাখ অভিবাসীর বৈধ হওয়ার সুযোগ মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ইরান ছাড়তে পারছে না তেলের ট্যাংকার ইরান যুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে? সিলেটের মেয়ে কানাডার এমপি হলেন ট্রাভেল পাস নিতে গিয়ে না ফেরার দেশে প্রবাসী অরুণ বিতর্কের মধ্যেও ‘মঙ্গল’ থাকছে—বর্ষবরণের নানা আয়োজনে

শেখ হাসিনা যাকে নৌকা দেবেন তার পক্ষে কাজ করতে হবে --এড. নাসির উদ্দিন খান

প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২০, ০৪:১১ পিএম

শেখ হাসিনা যাকে নৌকা দেবেন তার পক্ষে কাজ করতে হবে --এড. নাসির উদ্দিন খান
সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী যাচাই করার জন্য পৌর আওয়ামীলীগের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) রাত ৮ টায় পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এডভোকেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, কেউ দলে বিভাজন সৃষ্টি করবেন না। নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করে অন্যদের সুযোগ দেওয়া যাবে না। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকার মনোনয়ন দেবেন তার জন্য কাজ করতে হবে। আমরা সবাই নৌাকার মানুষ, তাই নৌকার পক্ষে সবাইকে কাজ করতে হবে। কেউ নৌকার প্রার্থীর বিরোধীতা করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক রফিক আহমদ। এসময় উপস্তিত ছিলেন,সিলেট জেলা আওয়ামীলীগ নেতা কবির উদ্দিন,আজমল আলী, উপজেলা আআওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মিসবাহ উদ্দিন,আজমল আলী,এড.আব্বাস উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, মনসুর আহমদ, সহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ। মতবিনিময় সভা শেষে আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে দলীয় আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ৬ জনের নাম প্রস্তাব এবং সমর্থন করেন তৃণমূলের নেতৃবৃন্দ। পরে সভায় ৬ জনেরই নাম চুড়ান্ত করে কেন্দ্রে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। কেন্দ্রে পাঠানো ছয়জন মনোনয়ন প্রত্যাশী হলেন- পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক রুহেল আহমদ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি রুহিন আহমদ খান, পৌর আওয়ামীলীগ নেতা মাজেদ শরীফ চৌধুরী।