ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
ঢাকা ১৯ ফাল্গুন ১৪৩২, বুধবার, ০৪ মার্চ ২০২৬
সর্বশেষ
ইরান যুদ্ধ কোন দিকে যাচ্ছে এখনও স্পষ্ট নয় মধ্যপ্রাচ্যের আকাশে আতঙ্ক ছড়াচ্ছে ইরানের শাহেদ ড্রোন মার্কিনিদের মধ্যপ্রাচ্য এখনই ছাড়ার নির্দেশ সৌদির মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি হুঁশিয়ারি নিজেকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করে গেছেন ইউনূস, এক বছর পাবেন এসএসএফ নিরাপত্তা ইরানে হামলা চালিয়ে ট্রাম্প মার্কিনীদের সমর্থন হারাচ্ছেন? বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্তের খবর নিশ্চিত করল কুয়েত ইরানের হামলায় এবার বাহরাইনে এক বাংলাদেশি নিহত খামেনির মৃত্যুতে ইরানে শোকের মাতম : উল্লাস করছে কারা? ইরানের হামলার পরিণতি: আমিরাতে এক বাংলাদেশি নিহত খামেনির অবস্থান কীভাবে চিহ্নিত হয়, হত্যা করল কীভাবে? চাপের মুখে মাথা নত না করা ইরানি নেতা খামেনি, যেভাবে সর্বোচ্চ নেতা হয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের শোক, জবাব দেওয়ার অঙ্গীকার প্রেসিডেন্টের ইরানের পাল্টা হামলার মুখে বাহরাইন, কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল খুলনায় যুবদল নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ডান্ডাবেড়ি পায়ে বাবাকে শেষবারের মতো দেখলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা ধানমন্ডিতে মহিলা আওয়ামী লীগের ঝটিকা মিছিল আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল পাকিস্তান সেবা ও স্বয়ংসম্পূর্ণতায় ইস্ট লন্ডন মসজিদের পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা লন্ডনে সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত সাংবাদিক তাইসির মাহমুদ নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়া কিশোরীকে অপহরণের পর হত্যা ৫ মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজ–কে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারে ‘রেড নোটিস’ জারির পদক্ষেপ নেওয়ার নির্দেশ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের যুক্তরাজ্যের ৫১৮ ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিতরা সর্বনিম্ন ১১০ টাকা, সর্বোচ্চ ২৮০৫ পোশাক ব্যবসায়ীকে গভর্নর বানালো সরকার, ইতিহাসে প্রথম কারা খুলছে আওয়ামী লীগের কার্যালয়, আসল পরিকল্পনা কী?

শব্দ চয়নে ভুল করে ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১, ০৬:০৭ পিএম

শব্দ চয়নে ভুল করে ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী
করোনাভাইরাসকে ‘ভয় পাওয়া উচিত নয়’ বা ‘ভয় পেয়ে গুটিয়ে যাওয়া ঠিক নয়’ টুইটারে এমন মন্তব্য করার পর ব্যাপক সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাবেদ। টুইটার পোস্টে তিনি আরও জানান, এক সপ্তাহ আগে করোনা পজিটিভ হলেও এখন আমি সম্পূর্ণ সুস্থ। উপসর্গগুলো খুবই সাধারণ ছিল। এমন আশ্চর্যজনক ভ্যাকসিনকে ধন্যবাদ। যারা এখনো ভ্যাকসিন নেয়নি তাদেরকে নেয়ার আহ্বান জানান তিনি। লেবার পার্টি তার এ মন্তব্যের সমালোচনা করে বলেন, এর মাধ্যমে যারা করোনার বিধিনিষেধ মেনে চলছে তাদের অবজ্ঞা করা হলো। তবে সাজিদ জাবেদ নতুন এক টুইটার পোস্টে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে বলেন, ‘আমার শব্দ চয়নে ভুল হয়েছিল।’ তিনি বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলাম ভ্যাকসিন করোনাভাইরাস মোকবিলায় সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নতুন একটি টুইটে তিনি আরও বলেন, ‘আগের পোস্টটি আমি ডিলিট করে দিয়েছি। ভয়ঙ্ককর এ ভাইরাসে অনেকের মতো আমিও প্রিয়জন হারিয়েছি। করোনাভাইরাসে হতাহত পরিবারের জন্য জাস্টিস গ্রুপ বলছে, সাজিদ জাবেদের ক্ষমা চাওয়ার অধিকার রয়েছে। তবে গ্রুপটির সহ-প্রতিষ্ঠাতা জো গুডম্যান বলেন, এমন অসতর্কমূলক মন্তব্য মানুষকে গভীরভাবে আঘাত করেছে। শ্যাডো জাস্টিস সেক্রেটারি ডেভিড ল্যামিও মন্ত্রীর মন্তব্য নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘মানুষের নিরাপত্তা নিয়ে অবজ্ঞা করবেন না।’ লিব ডেম স্বাস্থ্যর মুখপাত্র মুনিরা উইলসন বলেন, মন্ত্রীর বক্তব্য খুবই ভয়ঙ্কর। যারা করোনার বিধিনিষেধ মেনে ঘরে থাকছে তাদের জন্য এমন মন্তব্য অপমানজনক। উল্লেখ্য, সাজিদ জাবেদ করোনার বিধিনিষেধ ভঙ্গ করে বন্ধবীকে চুমো খেয়ে ব্যাপক সমালোচনার মুখে পদত্যাগ করা সাবেক স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের স্থলাভিষিক্ত হন। এদিকে ইতোমধ্যেই যুক্তরাজ্যের প্রায় ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ দুই ডোজ এবং ৮৮ শতাংশ প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে।