লেবাননের বিভাগীয় শহর জুনিতে একটি বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড থেকে রাসেল মিয়া নামে এক প্রবাসী বাংলাদেশীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্হানীয় পুলিশ।
৫মে মঙ্গলবার লেবাননের বিভাগীয় শহর জুনিতে মালাব আল জেসার সংলগ্ন একটি বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রাসেল মিয়া সিলেট জেলা, বিশ্বনাথ উপজেলা, গোরামগুল গ্রামের করিম মিয়ার ছেলে।
জানা যায়, গত দুইমাস আগে রেস্টুরেন্টের ভিসা নিয়ে লেবাননে আসেন নিহত রাসেল। এরপর থেকেই জুনি এলাকায় জেসার আল মালাব সংলগ্ন ওই বিল্ডিংয়ে বসবাস করতেন। গত ২ মে থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে নিখোঁজের তিনদিনের মাথায় আজ সকালে ওই বিল্ডিংয়ের আন্ডারগ্রাউন্ড থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তার মৃত্যুর কারণ জানতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
বর্তমানে রাসেল মিয়ার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা আছে।
-
মার্কিন অবরোধ তুলতে পাকিস্তানের উদ্যোগ, আলোচনায় বসার ইঙ্গিত ইরানের
-
বাংলা প্রেসক্লাব বার্মিংহামের নতুন কমিটি: সভাপতি জিয়া, সম্পাদক আতিকুর
-
মৌলভীবাজার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন
-
সংরক্ষিত নারী আসন : বিএনপির এমপি হলেন যারা
-
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের, আলোচনায় বসতে নারাজ তেহরান